advertisement

ইরাকে অপহৃত ভারতীয়রা সকলেই মৃত: সুষমা স্বরাজ

Last Updated:

আশঙ্কা ছিল এমনই৷ এ বার সেই আশঙ্কাতেই সরকারিভাবে শিলমোহর লাগালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ ইরাকের মসুলে অপহৃত ৩৯জন ভারতীয়ের সকলেই মারা গিয়েছেন বলে মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনে একটি বিবৃতিতে জানান বিদেশমন্ত্রী৷

#নয়াদিল্লি: আশঙ্কা ছিল এমনই৷ এ বার সেই আশঙ্কাতেই সরকারিভাবে শিলমোহর লাগালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ ইরাকের মসুলে অপহৃত ৩৯জন ভারতীয়ের সকলেই মারা গিয়েছেন বলে মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনে একটি বিবৃতিতে জানান বিদেশমন্ত্রী ৷ এ দিন তিনি বলেন, উপযুক্ত প্রমাণ হাতে না আসা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছিল ৷  আজ এই খবর জানানোর পর রাজ্যসভায় এক মিনিটের নীরবতা পালন করা হয় ৷
২০১৪ সালে মসুল দখলের সময় ওই ৩৯জন ভারতীয় শ্রমিককে অপহরণ
করেছিল আইএস জঙ্গিরা ৷ এঁরা অধিকাংশই ছিলেন পঞ্জাবের বাসিন্দা ৷ মসুল জঙ্গিদের কবলমুক্ত হওয়ার পর রাষ্ট্রমন্ত্রী ভিকে সিংকে সেখানে পাঠিয়েছিল ভারত সরকার ৷ অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছিল ৷ কিন্তু তবু শেষ রক্ষা হল না৷বিদেশমন্ত্রক সূত্রে খবর, দেহগুলির অবস্থা খুবই খারাপ হওয়ার তা শনাক্ত করা খুব একটা সহজ কাজ ছিল না ৷ তবে মৃতদেহগুলির সঙ্গে ডিএনএ মিলিয়েই নিশ্চিত হয়েছে সরকার ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইরাকে অপহৃত ভারতীয়রা সকলেই মৃত: সুষমা স্বরাজ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement