advertisement

রাজনৈতিক দলগুলিকে ডোনেশনের উত্‍‌স কমিশনকে জানাতেই হবে: সুপ্রিম কোর্ট

Last Updated:

রাজনৈতিক দলগুলির সম্পত্তি ও তহবিলের উত্‍‌স নির্বাচন কমিশনকে জানানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিল কেন্দ্রীয় সরকার৷ এই নিয়ে বিতর্কের মুখেও পড়ে মোদি সরকার৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে মামলার শুনানি হয়৷

#নয়াদিল্লি: সব রাজনৈতিক দলকে তাদের সম্পত্তির পরিমাণ ও তহবিলের উত্‍‌সের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে জানাতেই হবে৷ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ দেশের শীর্ষ আদালত জানিয়েছে, রাজনৈতিক দলগুলিকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও জানাতে হবে কমিশনকে৷
রাজনৈতিক দলগুলির সম্পত্তি ও তহবিলের উত্‍‌স নির্বাচন কমিশনকে জানানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিল কেন্দ্রীয় সরকার৷ এই নিয়ে বিতর্কের মুখেও পড়ে মোদি সরকার৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে মামলার শুনানি হয়৷ কেন্দ্রের বক্তব্য ছিল, ডোনারদের পরিচয় গোপন রাখা উচিত৷ কারণ, অনেক ডোনারই নিজেদের পরিচয় প্রকাশ্যে আনতে চান না৷ কমিশনের দাবি, রাজনৈতিক দলগুলির তহবিলের উত্‍‌স প্রকাশিত হলে কালো টাকা রোখা যাবে৷ স্বচ্ছতাও বজায় থাকবে৷
advertisement
অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, রাজনৈতিক দলগুলির তহবিলের উত্‍‌সের বিস্তারিত কমিশনকে জানানো আবশ্যিক৷ সর্বোচ্চ আদালত জানিয়েছে, দলগুলি তাদের সম্পত্তির পরিমাণ ও তহবিলের উত্‍সের বিস্তারিত সিল করা খামে জমা দেবে কমিশনে৷ ৩০ মে-র মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে৷
advertisement
আরও ভিডিও: Video: সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়: সুপ্রিম কোর্ট
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজনৈতিক দলগুলিকে ডোনেশনের উত্‍‌স কমিশনকে জানাতেই হবে: সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement