advertisement

কেন অপরাধীকে প্রার্থী করা হল? রাজনৈতিক দলগুলিকে এ বার ব্যাখ্যা দিতে হবে জনতাকে

Last Updated:

সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিনটন এফ নরিমানের বেঞ্চ রাজনীতিতে অপরাধী প্রার্থী বা নেতার বৃদ্ধি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, জনগণের স্বার্থে শীর্ষ আদালতের ক্ষমতা ব্যবহার করে রাজনীতিতে দুর্বৃত্তায়ন রোখার সময় এসে গিয়েছে৷

#নয়াদিল্লি: কতবার জিতেছে বা জেতার সম্ভাবনা রয়েছে, এটাই ভোটে কোনও প্রার্থীকে টিকিট দেওয়ার কারণ হতে পারে না৷ তাই সব রাজনৈতিক দলকে এ বার কাউকে ভোটে লড়ার টিকিট দিতে হলে, সংশ্লিষ্ট নেতাকে প্রার্থী করার ব্যাখ্যা দিতে হবে৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে স্বচ্ছ ভাবমূর্তির কাউকে প্রার্থী কেন করা হল না, তার ব্যাখ্যাও দিতে হবে রাজনৈতিক দলগুলিকে৷
সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিনটন এফ নরিমানের বেঞ্চ রাজনীতিতে অপরাধী প্রার্থী বা নেতার বৃদ্ধি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, জনগণের স্বার্থে শীর্ষ আদালতের ক্ষমতা ব্যবহার করে রাজনীতিতে দুর্বৃত্তায়ন রোখার সময় এসে গিয়েছে৷ শীর্ষ আদালতের নির্দেশ, প্রার্থীদের ফৌজদারি অপরাধের তালিকা ওয়েবসাইটে দিয়ে দিতে হবে৷ কেন ওই নেতাকে ভোটে লড়ার টিকিট দেওয়া হল, তাও জনতাকে জানাতে হবে রাজনৈতিক দলগুলিকে৷
advertisement
advertisement
advertisement
রাজনৈতিক দলগুলিকে এ বার কোনও প্রার্থীকে ভোটে লড়ার টিকিট দিলে সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অতীতের কাজকর্ম, মামলা-সহ বিস্তারিত জানাতেই হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রার্থীর এই যাবতীয় বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও দিতে হবে৷
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনও প্রার্থীর ভোটে জেতার ক্ষমতা আছে বলেই তাঁকে টিকিট দেওয়া হল, এটা হতে পারে না৷ অযৌক্তিক৷ রাজনৈতিক দলগুলবিকে প্রার্থী তালিকা প্রকাশের ৪৮ ঘণ্টা আগে প্রার্থী সম্পর্কে বিস্তারিত জানিয়ে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি, ওয়েবসাইটে ব্যাখ্যা ও সোশাল মিডিয়ায় ব্যাখ্যা দিতে হবে৷ সোশ্যাল মিডিয়ায় প্রার্থী তালিকা প্রকাশের ৭২ ঘণ্টা আগে প্রার্থীকে ভোটে লড়ার টিকিট দেওয়ার ব্যাখ্যা দিতে হবে রাজন্যতিক দলগুলিকে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন অপরাধীকে প্রার্থী করা হল? রাজনৈতিক দলগুলিকে এ বার ব্যাখ্যা দিতে হবে জনতাকে
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement