advertisement

প্যান কার্ডের সঙ্গে আধার যুক্ত করার নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

Last Updated:

এদিন শীর্ষ আদালত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ স্থগিত রাখল ৷

#নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাসের ভর্তুকি, রেলের টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক হওয়ার পর এবার আয়কর দাখিলেও বাধ্যতামূলক আধার কার্ড ৷ কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ২০১৭-২০১৮ অর্থবর্ষ থেকে আয়কর দাখিলেও বাধ্যতামূলক হল আধার ৷ বিজ্ঞপ্তি জারি করে এমনই ঘোষণা করা হয়েছিল কেন্দ্র ৷
পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে এই নয়া নিয়ম ৷ অর্থাৎ প্যানের সঙ্গে যুক্ত হতে চলেছে আধার ৷ পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বার পেতেও দরকার আধার ৷ এরপর থেকেই আধার কার্ডকে বাধ্যতামূলক করা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক ৷ কেন্দ্রের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়র করা হয় মামলা ৷
শুক্রবার এই মামলার রায় দেয় শীর্ষ আদালত ৷ জানিয়ে দেয় যাদের কাছে আধার কার্ড ও প্যান কার্ড দুটোই রয়েছে তাদের আইটি রিটার্ন দেওয়ার সময় জানাতে হবে ৷ আধার কার্ড থাকিন্তু যাদের কাছে আধার নেই তাদের ক্ষেত্রে প্যান কার্ডকে মান্যতা দেওয়া হবে ৷ সুপ্রিম কোর্ট জানায় যে কেন্দ্রকে আধার কার্ডের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে যাতে তথ্য লিক না হয়ে যায় ৷ পাশাপাশি জাল প্যান কার্ড তৈরি আটকানোর জন্যেও পদক্ষেপ নিতে হবে ৷
advertisement
advertisement
এদিন শীর্ষ আদালত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ স্থগিত রাখল ৷ ইনকাম ট্যাক্স অ্যাক্ট,১৯৬১-এ সংশোধন ঘটিয়ে আধার নম্বরকে এবার আয়কর ফাইলের সঙ্গেও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ৷ জাল প্যান কার্ড আটকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছিল কেন্দ্র ৷
এর আগে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি সু্প্রমি কোর্টে জানিয়েছিলেন, আধারকে বাধ্যতামূলক করার মূল উদ্দেশ্য দুর্নীতি আটকানো ৷ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা অনেক সময় একই ব্যক্তি বিভিন্ন নামে নিয়ে থাকেন ৷ সেটা আটকানোর জন্য এই প্রকল্পগুলির জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্যান কার্ডের সঙ্গে আধার যুক্ত করার নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement