advertisement

SIR Case in Supreme Court: বাংলা সহ পাঁচ রাজ্যে অবিলম্বে শুরু হোক SIR, দায়ের হল মামলা! আর্জি শুনে কী বলল সুপ্রিম কোর্ট?

Last Updated:

দিন বিহারের এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এসআইআর-এ আধার কার্ডকেও প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পশ্চিমবঙ্গ সহ যে রাজ্যগুলিতে নির্বাচন আসন্ন, সেখানে অবিলম্বে এসআইআর শুরু করার দাবিতে এবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে৷ বিহারের পর পশ্চিমবঙ্গ সহ মোট ৫টি রাজ্যে এসআইআর-এর দাবি জানানো হয় ওই আবেদনে৷
যে পাঁচ রাজ্যে এসআইআর শুরুর দাবি জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং অসম৷ এই সবকটি রাজ্যেই আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এ দিন সুপ্রিম কোর্টে এই আর্জি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন৷
এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনকে নোটিস জারি করে৷ আগামী ১৫ সেপ্টেম্বর এসআইআর সংক্রান্ত অন্যান্য মামলাগুলির সঙ্গে এই মামলাটিরও শুনানি হবে৷
advertisement
advertisement
এ দিন বিহারের এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এসআইআর-এ আধার কার্ডকেও প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে৷ এসআইআর-এ ভোটারের বৈধতা যাচাই করতে এগারোটি নথির তালিকা দিয়েছিল নির্বাচম কমিশন৷ যেগুলির মধ্যে যে কোনও একটি জমা দিতে হত নাগরিকদের৷ সেই তালিকায় ১২ তম নথি হিসেবে যুক্ত হল আধার৷
তবে আধার যে নাগরিকত্বের প্রমাণ নয়, এ দিন তাও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷ প্রয়োজনে আধারের সত্যতাও যাচাই করতে পারেব কমিশন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
SIR Case in Supreme Court: বাংলা সহ পাঁচ রাজ্যে অবিলম্বে শুরু হোক SIR, দায়ের হল মামলা! আর্জি শুনে কী বলল সুপ্রিম কোর্ট?
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement