advertisement

ভোটের কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ১৫

Last Updated:

আফগানিস্তানে সংসদীয় নির্বাচন চলছে৷ কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা দেশে৷ তা সত্ত্বেও রোখা গেল না হিংসা৷ শনিবার কাবুলে নির্বাচন চলাকালীনই বিস্ফোরণ ঘটে৷

#কাবুল: নির্বাচনের আবহেই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ মৃত হল ১৫ জনের৷ গুরুতর আহত ২৫৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা৷ মৃত ১৫ জনের মধ্যে ১০ জন ভোটের নিরাপত্তায় থাকা পুলিশকর্মী৷
আফগানিস্তানে সংসদীয় নির্বাচন চলছে৷ কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা দেশে৷ তা সত্ত্বেও রোখা গেল না হিংসা৷ শনিবার কাবুলে নির্বাচন চলাকালীনই বিস্ফোরণ ঘটে৷ এ বারের নির্বাচনে ২৫০ সংসদীয় আসনের জন্য আড়াই হাজারের বেশি প্রার্থী লড়াই করছেন, যাঁদের মধ্যে মহিলাও রয়েছে অনেক৷
২০১৫ সালে আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্ক ও যুদ্ধ পরিস্থিতির কারণে তা করা যায়নি। প্রায় ৯০ লক্ষ ভোটার এ বারের নির্বাচনে তাঁদের রায় জানানোর সুযোগ পাচ্ছেন। যদিও তালিবান হুমকির কারণে ভোট পড়ার হার কম হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটের কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ১৫
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement