advertisement

জনগণমন নিয়ে আপত্তি, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলাতে চেয়ে মোদিকে ২ পাতার চিঠি সুব্রহ্মণ্যমের

Last Updated:

চিঠি লিখে তিনি জানিয়েছেন, 'জনগণমন' নয়, জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হোক আইএনএ-র নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ)-র গাওয়া গান 'কাওয়ামি তারানা'!

#নয়াদিল্লি: একের পর এক স্টেশন, সৌধের চিরপরিচিত নামের মতো এবার কী বদলে যাবে দেশের জাতীয় সঙ্গীতও ৷ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর নয়া দাবিতে উঠেছে জাতীয় সঙ্গীতেও বদলের প্রশ্ন ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন জাতীয় সঙ্গীত বদলানোর প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দু পাতার চিঠি লিখেছেন এই বিজেপি সাংসদ ৷
এবার বাংলার ভোটকে সামনে রেখে মন কী বাত থেকে জনসভা বারবার রবীন্দ্রনাথ আউরে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেশের জাতীয় সঙ্গীতকেই বদলানোর প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ স্বামী ৷ চিঠি লিখে তিনি জানিয়েছেন, 'জনগণমন' নয়, জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হোক আইএনএ-র নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ)-র গাওয়া গান 'কাওয়ামি তারানা'!
advertisement
জাতীয় সঙ্গীত নিয়ে সুব্রহ্মণ্যমের এই দাবিতে নয়া বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে ৷ জাতীয় সঙ্গীতের জনগণমন-তে ব্যবহৃত সিন্ধু শব্দ নিয়ে আপত্তি স্বামীর ৷ তার বদলে এই বিজেপি সাংসদের পছন্দ 'কাওয়ামি তারানা'র প্রথম লাইন 'শুভ সুখ চ্যায়েন' ৷ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে স্বামী নিজেই জানিয়েছেন সে কথা ৷ জানা যায়, ১৯৪৩-এ সুভাষ বসুর নির্দেশে আইএনএ-র দুই সদস্য মুমতাজ হোসেন এবং কর্নেল আবিদ হাসান সাফরানি গানটি লিখেছিলেন। সুর দিয়েছিলেন ক্যাপ্টেন রাম সিংহ ঠাকুর।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জনগণমন নিয়ে আপত্তি, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলাতে চেয়ে মোদিকে ২ পাতার চিঠি সুব্রহ্মণ্যমের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement