advertisement

মৌজপুরের পর CAA বিরোধিতায় উত্তাল আলিগড়ও, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, জ্বলল আগুন, বন্ধ ইন্টারনেট

Last Updated:

মৌজপুরের পর পুরনো দিল্লির আলিগড়ও উত্তপ্ত CAA বিরোধী বিক্ষোভে ৷

#নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে ফের CAA বিরোধী বিক্ষোভে উত্তপ্ত রাজধানী দিল্লি । মৌজপুরের পর পুরনো দিল্লির আলিগড়ও উত্তপ্ত CAA বিরোধী বিক্ষোভে ৷ রবিবার বিকেলে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টির অভিযোগ। আশপাশে ধরিয়ে দেওয়া হয় আগুন৷রবিবার বিকেলে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টির অভিযোগ। বিক্ষোভকারীদের হঠাতে পাল্টা লাঠিচার্জ পুলিশের ৷ ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার মাঝরাত পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ৷ ঘটনাস্থলে পাঠানো হয়েছে র‌্যাপিড অ্যাকশন ফোর্স।
জানা গিয়েছে, বৃষ্টি থেকে বাঁচতে CAA আন্দোলনকারীদের তাঁবু খাটাতে চেয়েছিল ৷ পুলিশ অনুমতি না-দেওয়াতেই বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালায় ৷ CAA বিরোধী আন্দোলনকারীরা এলাকায় ভাঙচুরও চালায় ৷ তাদের আটকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের ৷ জখমের সংখ্যা নির্দিষ্টভাবে বলা না গেলেও অনেকেই আহত হয়েছেন বলে খবর ৷ শনিবাপ থেকেই মহম্মদ আলি রোডডে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ধর্ণায় বসেছেন মহিলারা ৷ এদিন সেখান থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে খবর ৷ ভাঙচুরের মুখে পড়ে কোটওয়ালি এলাকার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন আরও সশস্ত্র নিরাপত্তারক্ষী ৷ অন্যদিকে, একই ইস্যুতে মৌজপুরেও চলছে আন্দোলন ৷ সেখানেও ছড়ায় উত্তেজনা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মৌজপুরের পর CAA বিরোধিতায় উত্তাল আলিগড়ও, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, জ্বলল আগুন, বন্ধ ইন্টারনেট
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement