advertisement

'বল্লভভাই না-থাকলে চারমিনার দেখতেও ভিসা লাগত'

Last Updated:
#সুরাট: বিশ্বের সর্বোচ্চ মূর্তি 'স্ট্যাচু অফ ইউনিটি' উন্মোচনের অনুষ্ঠানে সর্দার বল্লভভাই পটেলকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, সর্দার বল্লভভাই প্যাটেল দেশকে একতা না-করলে আজ গির-এর সিংহ বা হায়দরাবাদের চারমিনার দেখতেও ভিসা লাগত৷
বুধবারই গুজরাটের কাবাড়িয়ায় সর্দার প্যাটেলের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী৷ বিশ্বের সবচেয়ে উঁচু এই মূর্তির উচ্চতা প্রায় ৬০০ ফুট৷ লৌহমানবের সাহসিকতাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'এই মূর্তি তৈরির উদ্দেশ্য হল, গোটা বিশ্বকে জানানো, ভারত এক ছিল, এক আছে, এক থাকবে৷'
বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি৷ মার্কিন মুলুকের স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও উঁচু৷ মূর্তিটি তৈরি করেছে ইনজিনিয়ারিং সংস্থা L&T৷ এমন ভাবে তৈরি করা হয়েছে, রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও কোনও ক্ষতি হবে না মূর্তির৷ এমন একটি জায়গায় মূর্তিটি রাখা হচ্ছে, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের সংযোগস্থল৷ ১৩৫ মেট্রিক টন লোহা লেগেছে৷ প্রধানমন্ত্রী এই মূর্তিকে ভারতের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির প্রতীক বলেও অভিহিত করেন৷ গুজরাটের নর্মদা জেলায় সর্দার সরোবর বাঁধের কাছে এই মূর্তি৷
advertisement
advertisement
২০১০ সালে আহমেদাবাদে পুরভোটের মুখে মূর্তিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন গুজরাটের তত্‍কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ১ লক্ষ ৬৯ হাজারটি গ্রামের প্রায় ১ কোটি কৃষক ১২৯ টন লোহা দান করেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'বল্লভভাই না-থাকলে চারমিনার দেখতেও ভিসা লাগত'
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement