advertisement

নৌবাহিনীতে নিয়োগের পরীক্ষা দিতে এসে পদপিষ্ট বহু

Last Updated:

নৌসেনায় যোগ দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নিয়োগের পরীক্ষা দিতে এসেছিলেন বহু যুবক ৷ কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি আবেদনকারীর ভিড়ে ঘটল বিপত্তি ৷ প্রবেশপথ দিয়ে আগে ঢোকার তাড়ায় ধাক্কাধাক্কির ফলে পড়ে যায় বহু জন ৷ পদপিষ্ট হয়ে আহত হন বহুজন ৷

#মুম্বই: নৌসেনায় যোগ দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নিয়োগের পরীক্ষা দিতে এসেছিলেন বহু যুবক ৷ কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি আবেদনকারীর ভিড়ে ঘটল বিপত্তি ৷ প্রবেশপথ দিয়ে আগে ঢোকার তাড়ায় ধাক্কাধাক্কির ফলে পড়ে যায় বহু জন ৷ পদপিষ্ট হয়ে আহত হন বহুজন ৷
নৌবাহিনীতে শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ৷ সেই নির্দেশিকা অনুযায়ী শুক্রবার সকালে মুম্বইয়ের মালাডে নৌ-সেনার দফতর INS হামলায়-এ এসে জড়ো হন প্রায় ছয় হাজার পরীক্ষার্থী ৷ প্রত্যাশার থেকে বেশি পরীক্ষার্থী আবেদন করায় তৈরি হয় বিশৃঙ্খলা ৷
এই পদের জন্য এত বেশি আবেদন আসবে বলে আশা করেননি নৌবাহিনী আধিকারিকরা ৷ তাই সুষ্ঠুভাবে সমস্ত ব্যবস্থা করার জন্য প্রথমে অর্ধেক পরীক্ষার্থীদের প্রবেশ করা অনুরোধ করা হয় ৷ কিন্তু তাতে পরীক্ষার্থীদের মধ্যে আশঙ্কা তৈরি হয় যারা ঢুকতে পারবে না, তাদের বাতিল করে দেওয়া হবে ৷ ফলে দফতরে প্রবেশের গেট খুলতেই পরীক্ষার্থীদের মধ্যে ভেতরে ঢোকার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান অনেকে ৷ পদপিষ্ট হয়ে আহন হন বহু ৷
advertisement
advertisement
ins hamla
পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ ৷ লাঠির ঘায়ে এবং পালাতে গিয়েও আহত হন অনেকে ৷
নৌবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পদপিষ্ট হয়ে ২ জন আহত হয়েছেন ৷ তাদের প্রাথমিক শুশ্রুষার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ প্রত্যাশার চেয়ে বেশি ভিড় হওয়াতেই এই বিপত্তি ৷ তবে নৌ-সেনার দাবি, তাদের স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি ভালোই সামাল দিয়েছে ৷ তবে ঘটনার পর এখন নিয়োগ প্রক্রিয়া নির্বিঘ্নেই চলছে বলে জানিয়েছে আধিকারিকরা ৷
advertisement
নৌবাহিনীর পিআরও ডিকে শর্মা বলেন, কাউকে প্রবেশের ভিত্তিতে বাতিল করার কোনও উদ্দেশ্যই ছিল না ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নৌবাহিনীতে নিয়োগের পরীক্ষা দিতে এসে পদপিষ্ট বহু
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement