advertisement

Om Birla: অধ্যক্ষের চেয়ারে বসবেন না! কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনতেই বড় সিদ্ধান্ত নিলেন ওম বিড়লা

Last Updated:

ওম বিড়লার বিরুদ্ধে বিজেপি-র হয়ে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে৷

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ ছবি- পিটিআই
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ ছবি- পিটিআই
তাঁর বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোকসভার অধ্যক্ষের চেয়ারে বসবেন না ওম বিড়লা৷ লোকসভা সূত্রে এমনই খবর৷
ওই সূত্রের দাবি, ওম বিড়লা মনে করেন একবার যখন বিরোধীরা তাঁর চেয়ারের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, তখন নৈতিকতার জায়গা থেকেই বিষয়টির দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন৷ নিজের এই সিদ্ধান্ত এখনও পর্যন্ত ওম বিড়লা অনড় রয়েছেন৷ এমন কি, শাসক শিবির অথবা বিরোধী পক্ষের নেতাদের অনুরোধেও তিনি সিদ্ধান্ত বদল করবেন না বলেই খবর৷ মঙ্গলবার তাঁর সঙ্গে বিরোধী শিবিরের যে নেতারা দেখা করতে গিয়েছিলেন, তাঁদেরও একই বার্তা দিয়েছেন ওম বিড়লা৷
advertisement
আগামী ৯ মার্চ সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ শুরু হওয়ার কথা৷ সেদিনই অধ্যক্ষের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় আলোচনা হতে পারে৷
advertisement
বিরোধীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগে ওম বিড়লার বিরুদ্ধে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব৷ এই অভিযোগেই ওম বিড়লার বিরুদ্ধে সংবিধানের ৯৪(সি) ধারা অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস৷ সেই প্রস্তাবে ওম বিড়লার বিরুদ্ধে বারংবার পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ আনা হয়েছে৷
advertisement
কংগ্রেসের আনা ওই প্রস্তাবে ১২০ জন বিরোধী শিবিরের সাংসদ সই করেছেন৷ তাঁদের অভিযোগ, বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ বিরোধী শিবিরের সাংসদদের লোকসভায় বক্তব্য রাখার জন্য তুলনামূলক ভাবে কম সময় বরাদ্দ করেন অধ্যক্ষ ওম বিড়লা৷ শুধু তাই নয়, কংগ্রেসের মহিলা সাংসদদের উদ্দেশ্যে বিজেপি-র নিশিকান্ত দুবে কংগ্রেসের মহিলা সাংসদদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করলেও কোনও ব্যবস্থা নেননি অধ্যক্ষ৷ বরং বিরোধী শিবিরের আট জন সাংসদকে তিনি সাসপেন্ড করে দিয়েছেন৷
advertisement
কংগ্রেসের অভিযোগ, রাখঢাক না করেই বিজেপি তথা এনডিএ সাংসদদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন ওম বিড়লা৷ তাঁর এই ভূমিকার জন্যই বিরোধী শিবিরের সাংসদরা লোকসভায় বক্তব্য রাখার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠছে৷ বেনজির পরিস্থিতিতেই এমন সিদ্ধান্ত নিতে হল বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ মাণিককাম টেগোর৷
কংগ্রেসের আনা এই অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার কোনও সম্ভাবনা না থাকলেও এই প্রস্তাবের উপরে আলোচনা শুরু হলে কংগ্রেস এবং বিরোধী শিবিরের সাংসদ অধ্যক্ষের বিরুদ্ধে নিজেদের মতামত লোকসভায় জানাতে পারবেন৷ ফলে এই অনাস্থা প্রস্তাব রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Om Birla: অধ্যক্ষের চেয়ারে বসবেন না! কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনতেই বড় সিদ্ধান্ত নিলেন ওম বিড়লা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement