advertisement

মোতেরায় বিশেষ অতিথির আসন আলো করে সৌরভ গঙ্গোপাধ্যায়, ‘নমস্তে ট্রাম্প’-এ চাঁদের হাট

Last Updated:

মোতেরায় বিশাল আয়োজন৷ প্রায় ১ লক্ষ ১০ হাজার লোকের উপস্থিতিতে কানায় কানায় ভর্তি স্টেডিয়াম৷ ট্রাম্প মোদির সভায় ভিড় করে এসেছেন সাধারণ মানুষ৷

#মোতেরা: মোতেরায় বিশাল আয়োজন৷ প্রায় ১ লক্ষ ১০ হাজার লোকের উপস্থিতিতে কানায় কানায় ভর্তি স্টেডিয়াম৷ ট্রাম্প মোদির সভায় ভিড় করে এসেছেন সাধারণ মানুষ৷ কিন্তু ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রিকেটের প্রশাসকরা থাকবেন না, তা কী করে হয়৷
advertisement
মোতেরা নিয়ে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ মোতেরায় সশরীরে হাজির হলেন মোতেরায়৷ স্টেডিয়ামে ততক্ষণে হাজির হয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প, আর তখনই দেখা গেল বিশেষ অতিথিদের দর্শকাসনে বসে আছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, সচিব জয় শাহ৷ ক্রিকেটের এতবড় আয়োজনে তাঁদের উপস্থিতি যেন নতুন করে আলোকিত করল মোতেরায় আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানকে৷
advertisement
ট্রাম্পের সফর উপলক্ষে নতুন করে সেজে উঠেছে মতেরা৷ আসন সংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম হয়ে উঠেছে মোতেরা৷ এতদিন মেলবোর্নের কাছে ছিল এই তকমা৷ নতুন করে সেই তকমা এল মোতেরার কাছে৷ ভারতের কাছে৷ আর সেখানেই হাজির রইলেন সৌরভ গাঙ্গুলি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোতেরায় বিশেষ অতিথির আসন আলো করে সৌরভ গঙ্গোপাধ্যায়, ‘নমস্তে ট্রাম্প’-এ চাঁদের হাট
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement