advertisement

Maharashtra News: বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে উচ্ছেদ, জমি হাতানোর অভিযোগ! গুণধর ছেলেকে উচিত শিক্ষা দিল আদালত

Last Updated:

২০২৩ সালের ১৩ মে এই ঘটনার সূত্রপাত৷ মুম্বই পোর্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত আধিকারিক মহারাষ্ট্রের নারায়ণগাঁও থানায় নিজের দুই ছেলের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বাবা অবসরপ্রাপ্ত সরকারি অফিসার৷ ৮০ বছর বয়সি সেই বৃদ্ধের জমি জবরদখল করার পাশাপাশি তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠল নিজেরই ছেলের বিরুদ্ধে৷
নিজের বৃদ্ধ বাবা-মায়ের জমি দখল এবং তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ওই দম্পতির ছোট ছেলে তিন মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত৷ শুধু তাই নয়, অভিযুক্তকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছে আদালত৷ যদিও বৃদ্ধের বড় ছেলেকে নির্দোষ হিসেবে রেহাই দিয়েছে আদালত৷
বাবা মা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং স্বার্থরক্ষা আইন (২০০৭)-এ ওই বৃদ্ধের দুই সন্তানের বিরুদ্ধে মামলা করা হয়৷
advertisement
advertisement
২০২৩ সালের ১৩ মে এই ঘটনার সূত্রপাত৷ মুম্বই পোর্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত আধিকারিক মহারাষ্ট্রের নারায়ণগাঁও থানায় নিজের দুই ছেলের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন৷ তিনি অভিযোগ করেন, তাঁর দুই ছেলেই তাঁর ১ একরের বেশি কৃষি জমি দখল করে নিয়েছে৷ প্রথমে জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরে নিজের বৃদ্ধ বাবা-মাকেই বাড়ি থেকে বের করে দেয় সে৷ ওই বৃদ্ধ অভিযোগ করেন, আমরা দু জনে ছেলেকে সর্বস্ব দিয়েছি, কিন্তু তার বিনিময়ে বিশ্বাসঘাতকতা পেয়েছি৷
advertisement
মহারাষ্ট্রের জুন্নারের একটি আদালতে এই মামলাটি প্রায় তিন বছর ধরে চলে৷ গত ১৯ নভেম্বর মামলার রায় দেন বিচারক৷ বৃদ্ধের অভিযুক্ত ছোট ছেলেকে দোষী সাব্যস্ত করেন বিচারক৷ যদিও বাবা-মায়ের দেখাশোনা করায় বৃদ্ধের বড় ছেলেকে মামলা থেকে রেহাই দেওয়া হয়৷ রায় দিতে গিয়ে ছোট ছেলেরআচরণকে অত্যন্ত নিন্দনীয় বলে বিচারক জানান, নিজের বৃদ্ধ বাবা মায়ের আবেগ নিয়ে খেলা করেছেন অভিযুক্ত৷ বৃদ্ধের ছোট ছেলেকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra News: বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে উচ্ছেদ, জমি হাতানোর অভিযোগ! গুণধর ছেলেকে উচিত শিক্ষা দিল আদালত
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement