advertisement

পুরীর রথযাত্রার এই তথ্যগুলি কি জানেন?

Last Updated:

পুরীর রথযাত্রার এই তথ্যগুলি কি জানেন?

#পুরী: আজ রথযাত্রা ৷ আজকের দিনে রথে চড়ে সুভদ্রা ও বলরামকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি রওনা দেবেন জগন্নাথ ৷ জগন্নাথদেবের এই রথযাত্রা ঘিরে সাজো সাজো রব গোটা দেশে ৷ পুরী থেকে কলকাতা, হুগলি থেকে আমেদাবাদ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা ৷
রীতি অনুসারে রবিবার ভোর তিনটে থেকে পুরীতে শুরু হয়েছে বিশেষ পূজা-অর্চনা ৷ পূজা শেষ হলে বিশেষ কাঠে তৈরি তিনটি সুসজ্জিত রথে একে একে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বসিয়ে শুরু হবে পুরীর রথ যাত্রা ৷
পুরী রথযাত্রার সম্পর্কে কয়েকটি অজানা তথ্য দেখে নিন এক নজরে,
advertisement
- আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় শুরু হয় রথযাত্রা
advertisement
- গুণ্ডিচা মন্দিরে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা
- মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় ২ কিমি
- প্রতি বছরই নতুন করে প্রতিটি রথ তৈরি হয়
- জগন্নাথের রথের নাম নন্দীঘোষ
- রথে জগন্নাথের সঙ্গী হন মদনমোহন
- নন্দীঘোষের উচ্চতা ৪৫ ফুট, ১৬ চাকা
- ৮৩২ কাঠের টুকরো দিয়ে গড়া হয় রথ
advertisement
- লাল ও হলুদ কাপড়ে সাজানো হয়
- নন্দীঘোষের সারথির নাম দারুকা
- রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী
- এই রথে ৪ ঘোড়া থাকে
- জগন্নাথের রথের রশির নাম ‘শঙ্খচূড়া নাগুনি’
- জগন্নাথের রথে সওয়ার হন আরও ৯ দেবতা
- এঁদের মধ্যে আছেন গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র
advertisement
- জগন্নাথের রথে একজন রক্ষীও থাকেন
- এই রক্ষীর নাম গারুদা
- বলভদ্রের রথের নাম তালধ্বজ
- রথে বলভদ্রের সঙ্গী হন রামকৃষ্ণ
- তালধ্বজের উচ্চতা ৪৪ ফুট
- এই রথে মোট ১৪ চাকা রয়েছে
- ৭৬৩ কাঠের টুকরো দিয়ে তৈরি হয় রথ
- লাল ও সবুজ কাপড়ে সাজানো হয় রথ
advertisement
- তালধ্বজের সারথির নাম মাতালি
- তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব
- রথের মাথায় পতাকার নাম উন্যানী
- রথের রশির নাম বাসুকি নাগ
- বলভদ্রের রথেও ৯ দেবতা থাকেন
- এঁদের মধ্যে আছেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর
- তালধ্বজেও থাকে ৪ ঘোড়া
- সুভদ্রার রথের নাম দর্পদলন
- রথে সুভদ্রার সঙ্গী সুদর্শনা
advertisement
-দর্পদলনের উচ্চতা ৪৩ ফুট
- এই রথে মোট ১২ চাকা রয়েছে
- লাল এবং কালো কাপড়ে সাজানো হয় রথ
- দর্পদলনের সারথির নাম অর্জুন
- দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা
- রথের রশির নাম স্বর্ণচূড়া নাগুনি
- সুভদ্রার রথে থাকেন ৯ দেবী
- এঁদের মধ্যে রয়েছেন চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শুলিদুর্গা, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা
advertisement
- সুভদ্রার রথকেও টেনে নিয়ে যায় ৪ ঘোড়া
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুরীর রথযাত্রার এই তথ্যগুলি কি জানেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement