advertisement

আজও ধোঁয়াশায় ঢাকা দিল্লি, বায়ু দূষণের মাত্রা এখনও উদ্বেগজনক !

Last Updated:

পরিস্থিতির কোনও উন্নতি নেই নয়াদিল্লিতে ৷

#নয়াদিল্লি: পরিস্থিতির কোনও উন্নতি নেই নয়াদিল্লিতে ৷ ধোঁয়াশার গ্রাসে এখন বিপর্যস্ত রাজধানীর মানুষ ৷ বায়ুদূষণের মাত্রা কিছুতেই কমছে না ৷ কনৌট প্লেস থেকে শুরু করে ময়ূর বিহার ৷ ছবিটা সর্বত্র একই ৷  সকালবেলা তো বাড়ি থেকেই বেরোনোই এখন কঠিন হয়ে পড়েছে ৷ স্কুলগুলিতে রবিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হলেও সমস্যায় পড়ছেন অফিসযাত্রীরা ৷ দৃশ্যমান্যতা ক্রমশই কমছে ৷ সকালের দিকে এবং রাতে পরিস্থিতি ভয়াবহ ৷ এর ফলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও ৷
বায়ু দূষণের মাত্রা আজ বৃহস্পতিবারও যথেষ্ট উদ্বেগজনক দিল্লিতে ৷ দূষণ প্রতিরোধে দিল্লি-পঞ্জাবে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ রবিবার পর্যন্ত দুই রাজ্যেই সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ দিল্লিতে ট্রাক ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ ধোঁয়াশার প্রভাবে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচলও ৷ দিল্লিতে আজ ৪১টি ট্রেন ঢুকতে দেরি হয়েছে ৷ ১০টি ট্রেন বাতিলের পাশাপাশি ৯টি ট্রেনের সময় বদল করা হয়েছে ৷
advertisement
Photo: PTI Photo: PTI
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজও ধোঁয়াশায় ঢাকা দিল্লি, বায়ু দূষণের মাত্রা এখনও উদ্বেগজনক !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement