advertisement

কাশ্মীরে বড় সাফল্য সেনার! জওয়ানদের বুলেটে খতম ৬ জঙ্গি

Last Updated:

বর্তমানে পুলওয়ামায় জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ এমনিতেই সেনার জঙ্গিদমন অভিযানে ৭ সাধারণ মানুষের মৃত্যুতে উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি ৩ দিন ধরে ধর্মঘটের ডাক দিয়েছে ঘটনার প্রতিবাদে৷

#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে ৬ জঙ্গিকে খতম করল সেনা জওয়ানরা৷ এরা সবাই জাকির মুসার নেতৃত্বে জঙ্গি সংগঠন আনসার গজওয়াত উল হিন্দের সদস্য৷ সোলিহা মহম্মদ নামে মৃত এক জঙ্গির পরিচয় জানা গিয়েছে৷ শনিবার ভোরে কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের অবস্থানের গোপন খবর পেয়ে তল্লাশি চালায় সেনা৷ তখনই শুরু হয় সংঘর্ষ৷ এখনও চলছে গুলির লড়াই৷
বর্তমানে পুলওয়ামায় জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ এমনিতেই সেনার জঙ্গিদমন অভিযানে ৭ সাধারণ মানুষের মৃত্যুতে উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি ৩ দিন ধরে ধর্মঘটের ডাক দিয়েছে ঘটনার প্রতিবাদে৷
গত ১৫ ডিসেম্বর পুলওয়ামা জেলাতেই জঙ্গি দমন অভিযানে ৩ জন জঙ্গির সঙ্গেই মৃত্যু হয় ৭ জন সাধারণ নাগরিকেরও৷ ৩ জঙ্গির মধ্যে একজন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন জওয়ান জারুর আহমেদ ঠোকার৷ ২০১৭ সালের জুনে ভারতীয় সেনাবাহিনী ছেড়ে সে যোগ দিয়েছিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে বড় সাফল্য সেনার! জওয়ানদের বুলেটে খতম ৬ জঙ্গি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement