advertisement

Maharashtra Accident: ছশো ফুট গভীর খাদে পড়ল গাড়ি, নাসিকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬!

Last Updated:

এ দিন বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে৷ একটি টয়োটা ইনোভা গাড়িতে সাত জন ছিলেন৷ সেই গাড়িটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মহারাষ্ট্রের নাসিকে মর্মান্তিক দুর্ঘটনা৷ ছশো ফুট গভীর খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হল ছ জনের৷ রবিবার বিকেলে নাসিকের সপ্তশৃঙ্গ গড় ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷
এ দিন বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে৷ একটি টয়োটা ইনোভা গাড়িতে সাত জন ছিলেন৷ সেই গাড়িটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়৷ মৃতরা প্রত্যেকেই নিপাড়ের পিম্পলগাঁও বসন্ত এলাকার বাসিন্দা৷ ঘটনাস্থলেই প্রত্যেকের মৃত্যু হয়৷ গাড়িটিও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়৷
মৃতরা হলেন কীর্তি পটেল (৫০), রসিলা পটেল (৫০), ভিত্তল পটেল (৬৫), লতা পটেল (৬০), ভাচান পটেল (৬০) এবং মনিবেন পটেল (৭০)৷ দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে পুলিশ৷ পুলিশ ছাডা়ও উদ্ধার কাজে হাত লাগায় জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷
advertisement
advertisement
দুর্ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ৷ মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য সরকার এবং প্রশাসন মৃতদের পরিবারের পাশে আছে বলে জানিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীশ৷ দ্রুত উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Accident: ছশো ফুট গভীর খাদে পড়ল গাড়ি, নাসিকে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৬!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement