advertisement

ইন্ডিয়া নয় নাম হোক শুধু ভারত, সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি কাল

Last Updated:

দেশের নাম নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক এবার মিটে যাক তা

#নয়াদিল্লি: ভারত স্বাধীনতা লাভের পর থেকে constituent assembly দুটি নাম বেছে নিয়েছিল ইন্ডিয়া ও ভারত ৷ বহু সদস্য প্রাথমিকভাবে ভারত নামটি বেছে নিয়েছিল ৷ এই মুহূর্তে  সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের হয়েছে যেখানে সংবিধান থেকে শুধুমাত্র ভারত নামটিই বেছে নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷
ভারতের কী নাম হবে এই নিয়ে ঐতিহাসিক সময় থেকে এই নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে ৷ অনেক বিতর্কের পর ভারতের দুটো নাম বেছে নেয় সংবিধান ৷ একটি ইন্ডিয়া অন্যটি ভারত ৷ বর্তমানে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে আবেদন করা হয়েছে শুধু ভারত নামটিই রাখার জন্য ৷ এতে দেশের একটিই একতার ছবি হিসেবে মূর্ত হয়ে উঠবে ৷
advertisement
পিটিশন যিনি দায়ের করেছেন তিনি দিল্লির বাসিন্দা নমহ ৷ তিনি সংবিধানের ১ নম্বর আর্টিকেল উল্লেখ করেছেন ৷ যাতে দেশ ও তার সীমানে নিয়ে বিস্তারিত বিবরণ রয়েছে ৷সংবিধান  আর্টিকেল ওয়ানে বলা হয়েছে , ‘ইন্ডিয়া যেটা ভারত, সেটা অনেক রাজ্যের সংযুক্তি ৷ ’ পিটিশনার বলেছেন ইন্ডিয়া নামটির মধ্যে দাসত্বের একটি গন্ধ পাওয়া যায়৷ তার চেয়ে পরিচিতি হিসেবে ভারত বা হিন্দুস্তান দেশের একটি নাম হওয়া উচিত ৷
advertisement
advertisement
পিটিশনরা constituent assembly -র থেকে নিজের প্রস্তাবের সমর্থনে যুক্তি সাজিয়েছেন ৷ তিনি সময়ের সঙ্গে বিভিন্ন জায়গার নাম বদলের উদাহরণ তুলে ধরেছেন ৷
বি আর আম্বেদকরের চেয়ারম্যানশিপে সংবিধানের যে খসড়া হয়েছিল তাতে constituent assembly আর্টিকেল ১ নিয়ে বিতর্ক করেছিলেন ৷ ১৯৪৯ সালের ১৮ নভেম্বর এই বিষয় নিয়ে উত্তেজনাপূর্ণ বিতর্ক তৈরি হয়েছিল ৷ এর ঠিক আটদিন পরেই ভারতের সংবিধান ‘We, the people’ দ্বারা গৃহীত হয়েছিল ৷
advertisement
সে সময়ে সেন্ট্রাল প্রভিন্সের ও বেরারের এইচ ভি কামাথ বি আর আম্বেদকর কমিটির খসড়া সংবিধানের দুটি নামের বিরোধিতা করেছিলেন ৷ তিনি প্রস্তাব করেছিলেন আর্টিকেল ১ -এ ভারত ও তার সঙ্গে আরেকটি পরিবর্ত নাম হিন্দ রাখা হক ৷ তিনি যুক্তি হিসেবে বলেছিলেন ভারত কে বিদেশিরা নিজেদের ইংরাজিতে উচ্চারণ করার জন্য ইন্ডিয়া নাম রেখেছিল ৷
advertisement
তিনি প্রস্তাব দিয়েছিলেন দেশের নামকরণের ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়া উচিত ৷ তাঁর প্রস্তাবিত নামগুলি ছিল হিন্দুস্তান, হিন্দ, ভারতভূমি বা ভারতবর্ষ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইন্ডিয়া নয় নাম হোক শুধু ভারত, সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি কাল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement