advertisement

২০১৯ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বড় ঘোষণা শিবসেনার

Last Updated:

২০১৯ লোকসভা নির্বাচনের আগে নিজের ঘর গোছাতে শুরু করেছে বিজেপি তথা এনডিএ ৷ ঠিক এই ঘটনারই প্রেক্ষাপটে বিজেপি সভাপতি অমিত শাহর বুধবার শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করার কথা আছে ৷

#মুম্বই: ২০১৯ লোকসভা নির্বাচনের আগে নিজের ঘর গোছাতে শুরু করেছে বিজেপি তথা এনডিএ ৷ ঠিক এই ঘটনারই প্রেক্ষাপটে বিজেপি সভাপতি অমিত শাহর বৃহস্পতিবার শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করার কথা আছে ৷
এর আগে শিবাসেনার পক্ষ থেকে ঘোষণা করেছে আগামী নির্বাচনে তারা আলাদা লড়বে ৷ পুরনো দুই বন্ধুর মধ্যে সাম্প্রতিক সম্পর্কের চাপান উতোরের প্রেক্ষাপটেই অমিত শাহ উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করে পুরনো সম্পর্ক মেরামত করার কাজটি সেরে ফেলতে চেয়েছেন ৷
ঠিক এর আগেই শিবসেনার বিজেপিকে নিশানা করে মন্তব্য পাল্টা মন্ত্বব্যে জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়েছে ৷ শিবসেনার পক্ষে জানানো হয়েছে লাগাতার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণ রীতিমত হিমশিম খেয়েছে ৷ কৃষকেরা লাগাতার আন্দোলনে নেমেছে ৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দাম মানুষকে বিপাকে ফেলেছে ৷ ঠিক তখনই অন্যদিকে বিজেপি একক ভাবে আগামী লোকসভা ভোটে ৩৫০ আসনে জেতার স্বপ্ন দেখছে ৷ এছাড়াও আরও একাধিক কারণে বিজেপি তথা এনডিএ পরিত্যাগের পথেই অটল শিবসেনা ৷
advertisement
advertisement
বিজেপি-শিবসেনা বহুদিন এক সঙ্গে রাজনৈতিক চড়াই উতরাইয়ের সঙ্গী ৷ সম্প্রতি পালঘর লোকসভা উপনির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়ে বেড়েছে পারস্পরিক দূরত্ব ৷ ২০১৪ পরবর্তী সময়ে বিজেপি একের পর এক উপনির্বাচনে পরাজিত হয়ে লোকসভায় এখন বিজেপির একক আসন সংখ্যা ২৭১ ৷ তাই বিজেপি শিবসেনার সঙ্গে পুরনো সখ্যতা বজায় রাখতেই শিবসেনার সঙ্গে বৈঠকে উদ্যোগী ৷
advertisement
তবে সময়েই বলবে অমিত শাহের হস্তক্ষেপে কি বদলাবে শিবসেনার অবস্থান ? সেটাই এখন দেখার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৯ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বড় ঘোষণা শিবসেনার
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement