advertisement

সিমলার নাম বদলে শ্যামলা ? জল্পনা তুঙ্গে

Last Updated:
#সিমলা: ঐতিহ্যবাহী মোগলসরাই স্টেশনের নাম পরিবর্তিত হয়ে দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়েছে ৷ এলাহাবাদেরও নাম পরিবর্তন করেও হয়েছে প্রয়াগরাজ ৷ এবার সেই পথেই পা বাড়াল সিমলাও ৷ বিজেপি শাসিত হিমাচল প্রদেশের সরকার সিমলার নাম পরিবর্তনের ভাবনাচিন্তা করছে ৷ সিমলার পরিবর্তিত নাম হতে পারে শ্যামলা ৷
রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর বলেন, ‘ব্রিটিশ শাসন শুরু হওয়ার আগে এরাজ্যের নাম ছিল শ্যামলা ৷ সেই কারণেই নাম পরিবর্তনের ভাবনাচিন্তা করা হচ্ছে ৷ তবে, রাজ্যের জনসাধারণের মত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ রাজ্যবাসী যদি সরকারের মতের সঙ্গে সহমত পোষণ করেন ৷ তাহলেই এরাজ্যের নামে পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করা হবে ৷’
advertisement
advertisement
এলাহাবাদের নাম পরিবর্তনের পরই সিমলার নামের পরিবর্তনের বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয় ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিপিন পার্মার বলেন, রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে তো কোনও সমস্যা নেই ৷
ব্রিটিশ রাজত্বের সমস্ত চিহ্ন মুছে দেওয়ার জন্য সিমলার নাম পরিবর্তন করা হোক ৷ এমনটাই দাবি তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদ ৷ শ্যামলা উচ্চারণে সমস্যা হত ব্রিটিশদের ৷ সেই কারণেই নাম পরিবর্তন করে সিমলা রাখা হয় রাজ্যের নাম ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সিমলার নাম বদলে শ্যামলা ? জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement