দিলওয়ালের এন্ট্রিতেই শাহরুখের ডিগবাজি!
Last Updated:
রাত পোহালেই ‘দিলওয়ালে’-র মুক্তি। আর তাতেই কি অসহিষ্ণুতা নিয়ে ভোলবদল ? অসহিষ্ণুতা নিয়ে শাহরুখের ভোলবদল নিয়ে জল্পনা উঠে এল ট্যুইটার ট্রেন্ডেও। ছবির বিপণনের দিকে তাকিয়ে আপাতত ডিপ্লোম্যাটিক্যালি কারেন্ট থাকার চেষ্টায় কিং খান ৷ জনমানসে এই মত জোরালো হলেও গোটা ঘটনায় এসআরকে'র বিখ্যাত হিউমারের ছায়াও দেখছেন কেউ কেউ।
#মুম্বই: রাত পোহালেই ‘দিলওয়ালে’-র মুক্তি। আর তাতেই কি অসহিষ্ণুতা নিয়ে ভোলবদল ? অসহিষ্ণুতা নিয়ে শাহরুখের ভোলবদল নিয়ে জল্পনা উঠে এল ট্যুইটার ট্রেন্ডেও। ছবির বিপণনের দিকে তাকিয়ে আপাতত ডিপ্লোম্যাটিক্যালি কারেন্ট থাকার চেষ্টায় কিং খান ৷ জনমানসে এই মত জোরালো হলেও গোটা ঘটনায় এসআরকে'র বিখ্যাত হিউমারের ছায়াও দেখছেন কেউ কেউ।
গোটা দেশে ৪,০০০ টি শো দিয়ে যাত্রা শুরু। দিলওয়ালে তৈরি ও বিপণনে খরচ হয়ে গিয়েছে ১২০ কোটি টাকা। ছবিতে টাকা ঢেলেছে তাঁর নিজের সংস্থাও। তাই কী অসহিষ্ণুতা বিতর্কে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন এসআরকে? নভেম্বরে নিজের জন্মদিনের দিন তিনিই তো প্রশ্ন ছুঁড়েছিলেন !
‘দেশে চরম অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা কিছুদিনের মধ্যেই অন্ধকার যুগে ফিরে যাব। সেটাই কি আমরা চাই৷’
আর এখন বলছেন একেবারে অন্য কথা। অসহিষ্ণুতা নিয়েও অন্য সুর। প্রসঙ্গটাই যেন এড়িয়ে যেতে পারলে বাঁচেন ৷ এখন শাহরুখের বক্তব্য,
advertisement
advertisement
‘অসহিষ্ণুতা এখানে আছে? একদম নেই। আমি খুশি। আমি আনন্দিত। ঈশ্বর ভারতের মঙ্গল করুন। কোথাও কোনও সমস্যা নেই।’
অসহিষ্ণুতা বিতর্কের পর শাহরুখের ছবি বয়কটের আবেদন নিয়ে প্রচার শুরু করেছিল বেশ কিছু সংগঠন। তাতে খুব একটা বিচলিত দেখায়নি টিম ‘দিলওয়ালে’-কে। মুক্তির আগেই তো ছবি তৈরির খরচ উঠে গেছে। অ্যাডভান্স বুকিংয়েও রেকর্ড। তারপরও বেসুরো কেন এসআরকে? কেন তাঁর গলায় শোনা গেল-
advertisement
‘ভয় পেয়ে গিয়েছি ভাই। আমাদের দেশে সবাই খুব ভালো। ধর্ম নিয়ে কোনও বিভাজন না করেন তো ভালো হয়। তাই বলে কি বলছি যে এসব হচ্ছে? না তো!’
ঘনিষ্ঠরা বলেন, সেন্স অফ ইিউমারের তুলনায় নেই এসআরকে-র। ভদ্রতার মোড়কে কটাক্ষ ফিরিয়ে দিতেও তিনি লা-জবাব। অসহিষ্ণুতা বিতর্কেও কি তাকেই অস্ত্র করলেন শাহরুখ? জোরাল হচ্ছে কিন্তু সেই সম্ভাবনাই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 17, 2015 7:52 PM IST









