advertisement

চর্চায় কর্ণাটকের নতুন মন্ত্রীসভা গঠন, থাকতে পারে যুগ্ম উপমুখ্য়মন্ত্রী পদ

Last Updated:

কর্ণাটকে কংগ্রেস-জেডিএস সরকার গঠনে চলছে নানা রকমের জল্পনা ৷ সূত্রের খবর দুদলের মন্ত্রী পদ বিভাজন নিয়ে চলছে দপায় দফায় বৈঠক ৷

#বেঙ্গালুরু: কর্ণাটকে কংগ্রেস-জেডিএস সরকার গঠনে চলছে নানা রকমের জল্পনা ৷ সূত্রের খবর দুদলের মন্ত্রী পদ বিভাজন নিয়ে চলছে দপায় দফায় বৈঠক ৷ জেডিএস নেতা তথা রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী এইচডি কুমার স্বামী বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ৷ মন্ত্রীসভায় কংগ্রেসের ১৭ থেকে ২০ মন্ত্রীর থাকার সম্ভবনা, সেখানে জেডিএসের ১০ থেকে ১৩ জন মন্ত্রী শপথ নেবেন ৷
সূত্রের আরও খবর বৈঠকে উঠে এসেছে উপমুখ্যমন্ত্রী হিসাবে দুটি নাম কংগ্রেসের রাজ্য সভাপতির নাম ৷ অন্য নামটি হল ডিকে শিবপ্রসাদ তিনি বহুদিনের, বহু যুদ্ধের সহ-যোদ্ধা ৷
advertisement
advertisement
জেডিএসও উপমুখ্যমন্ত্রী পদে কোনও মুসলিম মুখ আনতে চাইছে ৷ এ ক্ষেত্রে যুগ্ম উপমুখ্যমন্ত্রীর জ্বল্পনা উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এ ছাড়াও এলাকার কংগ্রেসের প্রভাবশালী নেতা ডিবি দেশপাণ্ডের নাম বিধানসভার অধ্যক্ষ হিসাবে প্রস্তাব করা হয়েছে ৷
এরই মাঝে আগামীকাল কুমারস্বামী দিল্লি গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, এউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধির সঙ্গে দেখা করে বাকি সব কাজ সেরে ফেলবেন ৷ তিনি দাবি করেছেন ১১৭ বিধায়কের সমর্থন কংগ্রেস-জেডিএস জোট পাবে ৷ তাঁর আরও দাবি  শপথ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে জোট সরকার বিধানসভায় শক্তি পরীক্ষা দিতে সক্ষম হবে ৷
advertisement
আপাতত দেশবাসীর চোখ বুধবারের শপথগ্রহণের দিকে ৷ উপস্থিত থাকবেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, অখিলেশ যাদব, চন্দ্রবাবু নাইডু প্রমুখরা ৷ বলাই বাহুল্য কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠান বিরোধীদের তীর্থক্ষেত্রেই পরিণত হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চর্চায় কর্ণাটকের নতুন মন্ত্রীসভা গঠন, থাকতে পারে যুগ্ম উপমুখ্য়মন্ত্রী পদ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement