advertisement

দিল্লিতে ‘সিরিয়াল ডগ কিলার’, খুন হচ্ছে একের পর এক কুকুর

Last Updated:

রাজধানীর রাস্তায় তিনটি কুকুর ছানাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করল এক ব্যক্তি ৷ দক্ষিণ দিল্লির গ্রিন পার্ক মেট্রো স্টেশনের কাছে ছুড়ি দিয়ে কুকুর শাবকদের খুন করছে এক ‘সিরিয়াল ডগ কিলার’ ৷ এমনই ছবি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে ৷

#নয়াদিল্লি: রাজধানীর রাস্তায় তিনটি কুকুর ছানাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করল এক ব্যক্তি ৷ দক্ষিণ দিল্লির গ্রিন পার্ক মেট্রো স্টেশনের কাছে ছুড়ি দিয়ে কুকুর শাবকদের খুন করছে এক  ‘সিরিয়াল ডগ কিলার’ ৷ এমনই ছবি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে ৷
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে কুকুর ছানা খুন হয়েছে বলে পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখতে পায় তিনটি কুকুর শাবককে কুপিয়ে খুন করা হয়েছে ৷ এছাড়াও এলাকায় আরও অনেক কুকুরের গায়ে ছুরির আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে সমস্ত ঘটনা ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন যুবক নৃশংস ভাবে কুকুর ছানাগুলোকে কুপিয়ে খুন করছে ৷ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রথমে কুকুরগুলিকে বিস্কুটের প্রলোভন দেখায় অভিযুক্ত যুবক ৷ যখন কুকুর ছানাগুলে তার কাছে বিস্কুট খেতে আসে অভিযুক্ত যুবক তাদেরকে নৃশংস ভাবে ছুড়ি দিয়ে মারতে থেকে ৷ একের পর এক তিনটে কুকুর ছানা কে মেরে ফেলে ওই যুবক ৷ এরপর অন্য কুকুররা শাবকদের বাঁচাতে এগিয়ে  এলে তিনি বাকি কুকুরদেরও আক্রমণ করে ৷ ঘটনাটি ঘটে রাত ২.২০ থেকে ২.৩৮ এর মধ্যে ঘটেছে ৷ এরপর যুবকটিকে ছুড়ি হাতে বাজারে ঢুকে যেতে দেখা যায় ৷
advertisement
বেশ কয়েকদিন ধরে খুন হচ্ছে একের পর এক কুকুর ৷ এলাকায় একের পর এক কুকুর হত্যার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷ ঘটনাগুলির পিছনে সিরিয়াল ডগ কিলাররের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ আহত চারটি কুকুরদের পশু হাসপাতালে চিকিৎসা চলছে ৷ গত দু’সপ্তাহে এক ডজনেরও বেশি কুকুর ওই এলাকা থেকে গায়েব হয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ পশু কল্যানের জন্য কাজ করে এক এনজিও সংস্থা সঙ্গে যৌথ ভাবে এই খুনগুলির তদন্ত করছে পুলিশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে ‘সিরিয়াল ডগ কিলার’, খুন হচ্ছে একের পর এক কুকুর
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement