advertisement

নোট কেলেঙ্কারিতে ধৃত RBI আধিকারিক

Last Updated:

নোট কেলেঙ্কারিতে ধৃত RBI আধিকারিক ৷ নোট বদলে কারচুপির অভিযোগে মঙ্গলবার RBI-র সিনিয়র স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল CBI ৷

#বেঙ্গালুরু: নোট কেলেঙ্কারিতে ধৃত RBI আধিকারিক ৷ নোট বদলে কারচুপির অভিযোগে মঙ্গলবার RBI-র সিনিয়র স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল CBI ৷ এই ঘটনায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে ৷
কে মাইকেল নামে আরবিআই-য়ের এক শীর্ষ আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই ৷ কমিশন খেয়ে কালো টাকাকে সাদা টাকা করার জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ বেআইনিভাবে প্রায় দেড় কোটির বেশি টাকা বদলে তা বৈধ টাকায় রূপান্তরিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে ৷ ধৃত স্টেট ব্যাঙ্ক অফ মাইসোরের আধিকারিকও ৷
advertisement
সোমবার রাত থেকে কর্ণাটকের বিভিন্ন জায়গায় হানা দেয় গোয়েন্দা আধিকারিকরা ৷ গ্রাহক সেজে ধৃতদের কাছে যায় ৷ প্রায় ৯৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে তল্লাশি চালিয়ে ৷
advertisement
সূত্রের খবর,  বাতিল নোটের পরিবর্তে নতুন নোট গ্রাহকদের হাতে তুলে দিত ধৃতরা। এর জন্য নেওয়া হত ১৫ থেকে ৩৫ শতাংশ কমিশন ৷ গ্রেফতার হওয়া একজনকে জেরা করেই বাকি মিডলম্যানদের হদিশ পাওয়া যায় ৷ এই চক্র কেবল বেঙ্গালুরু নয়  অন্য জেলাতেও ছড়িয়ে রয়েছে বলে অমুমান পুলিশের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নোট কেলেঙ্কারিতে ধৃত RBI আধিকারিক
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement