advertisement

আলওয়ারে যুবককে পিটিয়ে হত্যা, অবমাননার মামলা জারি রাজস্থান সরকারের বিরুদ্ধে

Last Updated:

আলওয়ারে যুবককে পিটিয়ে হত্যা, অবমাননা মামলা জারি রাজস্থান সরকারের বিরুদ্ধে ।

#নয়াদিল্লি: আলওয়ারে গোরক্ষা বাহিনীর হাতে আকবর খান নামক যুবকের মৃত্যুতে তোলপাড় গোটা দেশ । এবার এই বিষয়েই মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের নেতৃত্বাধীন রাজস্থান সরকারের বিরুদ্ধে একটি অবমাননার মামলার শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট । ২৮ অগস্ট এই বিষয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট ।
আবেদনকারীদের বক্তব্য শীর্ষ আদালত গণপিটুনি বিষয়ক কঠোর নির্দেশিকা জারি করা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে । হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সুপ্রিম কোর্টে । আলওয়ারের মামলাটির শুনানিও এই মামলাগুলির সঙ্গে হবে ।
২১ জুলাই আলওয়ারের রামগড়ে গরু পাচারকারী সন্দেহে আকবরকে নির্মমভাবে প্রহার করে গোরক্ষা বাহিনী । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । এই ঘটনায় এখনো পর্যন্ত ৩জনকে আটক করেছে রামগড় পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট অনু্যায়ী অত্যাচার এতটাই নির্মম ছিল যে আকবরের পাঁজরের হাড় ভেঙে, ফুসফুসে জল ঢুকে মারা গিয়েছেন তিনি  । ভেঙে গিয়েছিল হাতের কব্জিও । আকবরকে হাসপাতালে নিয়ে যেতেও প্রায় ৪ ঘন্টা দেরি করে পুলিশ ।
advertisement
advertisement
গত বছরেও এই আলওয়ারেই গোরক্ষা বাহিনীর হাতে মৃত্যু হয়েছিল পেহলু খান নামক এক ব্যক্তির । নভেম্বর মাসেও আলওয়ারেই পিটিয়ে হত্যা করা হয়েছিল উমর খান নামক এক ব্যক্তিকে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আলওয়ারে যুবককে পিটিয়ে হত্যা, অবমাননার মামলা জারি রাজস্থান সরকারের বিরুদ্ধে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement