advertisement

বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বেনারসের এক বিখ্যাত মন্দির, মিলল হুমকি চিঠি

Last Updated:
#বারাণসী: সংকটমোচন মন্দির ৷ বেনারসে অন্যতম প্রসিদ্ধ মন্দির ৷ বেনারসে ঘুরতে গেলে সংকটমোচন মন্দিরে ঘুরতে যান বেশীরভাগ পর্যটকরাই ৷ কিন্তু সেই মন্দিরই বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি মিলল ৷ হাতে লেখা সেই চিঠি এসে পৌঁছেছে মন্দিরের প্রধান পুরোহিতের হাতে ৷ পুলিশ সূত্রে এমনটাই খবর মিলেছে ৷
সংকটমোচন মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত বিষ্ণুবর নাথ মিশ্র বলেন, ‘আমাদের মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ৷ এমনকী হুমকি চিঠি মিলেছে ৷ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ৷’ হুমকি চিঠিটা রয়েছে আপাতত পুলিশের জিম্মায় ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দিরটি ৷
সংকটমোচন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকিতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ হুমকি চিঠিটির সঙ্গে কি কোনও জঙ্গি গোষ্ঠীর যোগসাজস রয়েছে ? নাকি ইচ্ছেকৃতভাবে আতঙ্ক তৈরি করার জন্য কেউ চিঠিটি লিখে পাঠিয়েছে ৷ সেই সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি, হস্তলেখা বিশেষজ্ঞকেও ডেকে পাঠিয়েছে পুলিশ ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০০৬ সালে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল এই মন্দিরে ৷ বিস্ফোরণের জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷ ২০১০ সালেও হামলা চালানোর চেষ্টা হয় এই মন্দিরে ৷ যার জেরে এই হুমকি চিঠি ঘিরে মন্দির চত্বরে উত্তেজনা ছড়িয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বেনারসের এক বিখ্যাত মন্দির, মিলল হুমকি চিঠি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement