advertisement

S Jaishankar's Security: ভারত-পাক উত্তেজনার আবহে কোনও চান্স নিতে রাজি নয় ভারত, বাড়িয়ে দেওয়া হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সুরক্ষা

Last Updated:

S Jaishankar's Security: ২০২৩ সালে জয়শঙ্করের নিরাপত্তা ওয়াই থেকে জেড ক্যাটিগরিতে আপগ্রেড করা হয়েছিল। IB-র তরফে একটি হামলার আশঙ্কা করা হয়েছিল। বিদেশমন্ত্রী প্রাণের ঝুঁকি রয়েছে জেনেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার নিরাপত্তা বাড়ানো হল বিদেশ মন্ত্রীর - Photo- File
ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার নিরাপত্তা বাড়ানো হল বিদেশ মন্ত্রীর - Photo- File
নয়াদিল্লি: সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার নিরাপত্তা বাড়ানো হল বিদেশ মন্ত্রীর। তার কনভয়ে যুক্ত হল বুলেটপ্রুফ গাড়ি। এর আগে ২০২৩ সালে জয়শঙ্করের নিরাপত্তা ওয়াই থেকে জেড ক্যাটিগরিতে আপগ্রেড করা হয়েছিল। IB-র তরফে একটি হামলার আশঙ্কা করা হয়েছিল। বিদেশমন্ত্রী প্রাণের ঝুঁকি রয়েছে জেনেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।
চলতি বছরের মার্চ মাসে ব্রিটেনে ‘চ্যাথাম হাউস’-এর সামনে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক বিচ্ছিন্নতাবাদী, খালিস্তানপন্থী ব্যক্তি ছুটে আসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়ি লক্ষ্য করে। তখনই বলা হয়েছিল নিরাপত্তা বাড়ানো হবে। এছাড়া কি করে নিরাপত্তার বেষ্টনী ভেঙে তার সামনে বিচ্ছিন্নতাবাদী সমর্থক চলে আসতে পারে।
advertisement
advertisement
বিদেশমন্ত্রী জয়শঙ্কর এমনিতেই জেড ক্যাটিগরির নিরাপত্তা পান। সর্বদা তাঁর সুরক্ষায় মোতায়েন থাকে ৩৩ জন CRPF কমান্ডোর একটি টিম।কেন্দ্রীয় এই হাই প্রোফাইল মন্ত্রীর বাসভবনের সামনে মোতায়েন থাকেন ১২ জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী। এছাড়াও ব্যক্তিগত স্তরে থাকেন ৬ জন পার্সোনাল সিকিউরিটি অফিসার। তিনটি শিফটে ১২ জন কমান্ডো থাকেন। সেটিও বাড়ানো হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
S Jaishankar's Security: ভারত-পাক উত্তেজনার আবহে কোনও চান্স নিতে রাজি নয় ভারত, বাড়িয়ে দেওয়া হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সুরক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement