advertisement

১০ বছরের ছোট বয়ফ্রেন্ডকে নিয়ে লরিতে চড়ে সিমলা পালালেন তিরিশের রাশিয়ান মহিলা!

Last Updated:

লকডাউনের মাঝে প্রেম ! আর শুধু প্রেম নয়, একেবারে প্রেমে হাবুডুবু খেয়ে সোজা বিয়ের জন্য বাড়ি থেকে পলায়ন !

#সিমলা: লকডাউনের মাঝে প্রেম ! আর শুধু প্রেম নয়, একেবারে প্রেমে হাবুডুবু খেয়ে সোজা বিয়ের জন্য বাড়ি থেকে পলায়ন ! হ্যাঁ, এরকমই এক কাণ্ড করে বসলেন ৩০ বছরের এক রাশিয়ান মহিলা আর তার ২০ বছর বয়সের ভারতীয় বয়ফ্রেন্ড ৷ এমনই প্রেমের ঠ্যালা যে লকডাউনকে পাত্তা না দিয়ে লরির পিছনে চেপে, রীতিমতো গা ঢাকা দিয়ে হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা ৷ একেবারে ফিল্মি কায়দায় এই পালানোর গল্পে শেষমেশ অবশ্য ভিলেন হল হিমাচল প্রদেশের পুলিশ৷ যেই না লরি পৌঁছল কুল্লুর সোগনিতে, ব্যস খপাত করে প্রেমিক জুটিকে আটক !
পুলিশ জানিয়েছে, নয়ডা থেকে লরির পিছনে চেপে বসেন এই রাশিয়ান মহিলা ও তাঁর বয়ফ্রেন্ড ৷ লরির চালক ও খালাসিকে টাকা ঘুঁষ দিয়ে পুরো সেটিং করে ফেলে ৷ তারপরই প্রেম এগোয় লরির স্পিডে ৷ দিল্লির সমতল পথ থেকে রাশিয়ান প্রেম গিয়ে মিলতে চায় হিমাচলের পাহাড়ি পথে ৷ যুবক-যুবতীর প্ল্যান ছিল সিমলা পৌঁছে মন্দিরে বিয়ে করার ৷ স্বপ্ন ছিল পাহাড়ি গ্রামে সুখে সংসার করার ৷ তবে আপাতত, সেই স্বপ্নে জল ৷ সংসার তো দূরের কথা, এখন মহিলা ও যুবককে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷  কোয়ারেন্টাইনে রাখা হয়েছে লরির চালক ও খালাসিকেও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১০ বছরের ছোট বয়ফ্রেন্ডকে নিয়ে লরিতে চড়ে সিমলা পালালেন তিরিশের রাশিয়ান মহিলা!
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement