advertisement

বিহারের মধুবনিতে বাস দুর্ঘটনা, নিহত ৩২, ট্যুইটে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Last Updated:

বিহারের মধুবনী জেলায় দুর্ঘটনার মুখে পড়ল একটি বাস ৷ সোমবার এই বাসটি জল ভরা এক গর্তের মধ্যে একেবারে উল্টে যায় ৷

#মধুবনি: বিহারের মধুবনী জেলায় দুর্ঘটনার মুখে পড়ল একটি বাস ৷ সোমবার এই বাসটি জল ভরা এক গর্তের মধ্যে একেবারে উল্টে যায় ৷ দুর্ঘটনাস্থলেই মারা যায় ৩২ জন যাত্রী ৷ মৃতের সংখ্যা বাড়তে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
মধুবনির জেলা আধিকারিক গিরিধর দয়াল সিং ইটিভি/প্রদেশ১৮কে জানালেন, গর্তের মধ্যে উল্টে থাকা বাসের মধ্যে থেকে এখনও পর্যন্ত ৩২ টি মৃতদেহ বের করা হয়েছে ৷
সোমবার মধুবনি জেলায় ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী ট্যুইটও করেন৷
advertisement
tweet
উদ্ধারকার্য দেরিতে শুরু হওয়ার ফলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে ৷ ঘটনাটি ঘটে মধুবনি জেলার বনপট্টি এলাকায় ৷ গ্রামবাসী তীব্র প্রতিবাদে পুলিশ প্রশাসনের সঙ্গে বচসা শুরু করে ৷
advertisement
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আশ্বাস দিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের যেকোনও সাহায্য করবেন ৷ এমনকী, দ্রুত মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন৷
খবর অনুযায়ী, যাত্রীদের নিয়ে বাসটি মধুবনি থেকে সীতামারির দিকে যাত্রা করেছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটে ৷ জল ভর্তি গর্তের গভীরতা বেশি হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিহারের মধুবনিতে বাস দুর্ঘটনা, নিহত ৩২, ট্যুইটে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement