advertisement

বেঙ্গালুরুতে RSS কর্মীকে কুপিয়ে খুন

Last Updated:

রবিবার RSS কর্মীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুতে ৷

#বেঙ্গালুরু: রবিবার RSS কর্মীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুতে ৷ আর্টেরিয়াল রোডের কাছে দু’জন বাইক আরোহী তাকে কুপিয়ে হত্যা করেন বলে জানা গিয়েছে ৷
ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ আরএসএস ও ভিএচপি-র সদস্যরা ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছ’টি এলাকায়- শিবাজিনগর, ফ্রেজার টাউন, ডিজে হাল্লি, ভারতী নগর, কেজে হাল্লি ও Comml Street-এ ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷
মৃত কর্মীর নাম রুদ্রেশ ৷ ৩৫ বছরের রুদ্রেশকে বাইক থেকে টেনে হিঁচড়ে বাইক থেকে নামিয়ে দু’জনে তার উপরে হামলা চালায় ৷ ঘটনাটি কামারাজা রোডে ঘটে যখন তিনি RSS বৈঠকের পর বাড়ি ফিরছিলেন ৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশের কারণেই তার উপর হামলা করা হয় বলে অনুমান পুলিশের ৷
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রেসিডেন্ট বি এস ইয়েডুরাপ্পা জানিয়েছেন, হামলাকারীরা এখনও পলাতক ৷ তা থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খার পরিস্থিতি ৷ তিনি আরও বলেন এর আগেও দুই RSS কর্মীর উপর হামলা করা হয় ৷ কিন্তু ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তিকে ইতিমধ্যেই জামিনে ছেড়ে দেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেঙ্গালুরুতে RSS কর্মীকে কুপিয়ে খুন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement