advertisement

আয়কর দফতরের হানা, ২২০ কোটির অবৈধ সম্পত্তির হদিশ মিলল চেন্নাইয়ের টাইলস কোম্পানিতে!

Last Updated:

ওই অবৈধ কেনাবেচার হিসেব একটি গোপন ডেরায় সংরক্ষণ করে রাখা হয়েছিল । গোটা সফ্টওয়্যারটি ক্লাউডে সঞ্চিত করে রাখা ছিল ।

#চেন্নাই: আয়কর দফতরের হঠাৎ হানায় কেঁচো খুঁড়তে বেড়ল কেউটে । প্রায় ২২০ কোটি টাকার অবৈধ সম্পত্তির খোঁজ মিলল চেন্নাইযের এক জনপ্রিয় টাইলস কোম্পানিতে । সূত্রের খবর, গত ২৬ ফেব্রুয়ারি আয়কর দফতরের তল্লাশিতে ৮.৩০ কোটি কাঁচা টাকা পাওয়া গিয়েছে ।
জানা গিয়েছে, ওই টাইলস এবং স্যানিটারি সামগ্রীর কোম্পানিটি দক্ষিণ ভারতের প্রথম সারির সংস্থা । চেন্নাই ছাড়াও গুজরাত এবং কলকাতাতেও এদের ব্যবসা রয়েছে । প্রতিটি আউটলেটেই তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর । এরপরেই প্রায় ২২০ কোটি টাকার অবৈধ সম্পত্তি এবং ৮ কোটি ৩০ লাখ টাকার খোঁজ মেলে । তল্লাশির সময় এমন বহু কেনাবেচার হদিশ মেলে যে গুলি হিসেব বহির্ভূত । ওই অবৈধ কেনাবেচার হিসেব একটি গোপন ডেরায় সংরক্ষণ করে রাখা হয়েছিল । গোটা সফ্টওয়্যারটি ক্লাউডে সঞ্চিত করে রাখা ছিল । মোট কেনাবেচার ৫০ শতাংশই ছিল হিসেব বহির্ভূত ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আয়কর দফতরের হানা, ২২০ কোটির অবৈধ সম্পত্তির হদিশ মিলল চেন্নাইয়ের টাইলস কোম্পানিতে!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement