advertisement

মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা, দোষী হলে দল না দেখেই শাস্তি দেওয়া হোক: কেজরিওয়াল

Last Updated:

কড়া বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এদিন দিল্লির পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে বসেন তিনি৷

#নয়া দিল্লি: কড়া বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এদিন দিল্লির পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে বসেন তিনি৷ আর সেখানে প্রথমে বেশ কয়েক স্তরের ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন৷
তিনি বলেন, ‘মৃতের পরিবার পিছু ১০ লক্ষ টাকা দেওয়া হবে৷ পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে যাঁদের স্থায়ী ক্ষতি হয়ে গিয়েছে তাঁদের পরিবারকে৷ যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁদের দেওয়া হবে দু’লক্ষ টাকা করে৷ সামান্য আহত হয়েছেন যাঁরা, তাঁদের দেওয়া হবে ২০ হাজার টাকা করে৷ এছাড়া, যাদের বাড়ি একেবারে পুড়ে গিয়েছে, তাঁদের ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল৷
advertisement
যাদের দোকান লুঠ করা হয়েছে, তাঁদেরকে ২৫ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে৷ কোনও পরিবারের যদি এই হিংসার কারণে পালিত পশু, প্রাণী মারা গিয়ে থাকে, তাহলে তাঁদেরও পাঁচ হাজার টাকা করে সাহায্য করবে কেজরিওয়াল সরকার৷ এছাড়া যাদের সাধারণ রিক্সা এই ঘটনায় নষ্ট হয়ে গিয়েছে তাঁদের ২৫ হাজার টাকা, আর যাঁদের ই-রিক্সা নষ্ট হয়ে গিয়েছে তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও কেজরিওয়াল জানিয়েছেন৷
advertisement
advertisement
এছাড়াও, আরও কয়েকটি ক্ষেত্রে সরকার সাহায্য করবে৷ যাতে এই সাহায্য পেতে খুব বেশি সময় না লাগে, সেই দিকেও সরকার খেয়াল রাখবে বলে জানিয়েছেন তিনি৷
এরপরেই তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন তাহির হুসেনকে নিয়ে৷ যে আপ বিধায়ককে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে৷ অনেকেই অভিযোগ করেছেন, তাহির সরাসরি দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত৷ আর সেই প্রশ্নেই কড়া জবাব দিয়েছেন কেজরিওয়াল৷
advertisement
বলেছেন, ‘যে কোনও দলেরই হোক না কেন, কেউ যদি সত্যি এই হামলার সঙ্গে জড়িয়ে থাকেন, তাহলে তাঁকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না৷ আমার হাতে পুলিশ নেই ঠিকই, কিন্তু আমি চাই আপের নেতা হোক, কী অন্য দলের নেতা, তাঁদের মধ্যে কেউ যদি সত্যি দোষ করে থাকে, তাহলে তাঁকে শাস্তি দিতে হবেই৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা, দোষী হলে দল না দেখেই শাস্তি দেওয়া হোক: কেজরিওয়াল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement