advertisement

রেলে লক্ষাধিক কর্মী নিয়োগ, অবশেষে ঘোষিত পরীক্ষার তারিখ

Last Updated:
#নয়াদিল্লি: কয়েক মাসের প্রতীক্ষা শেষে অবশেষে ঘোষিত রেলের নিয়োগ পরীক্ষার দিন ৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশয়ানের শূন্য পদে কর্মী নিয়োগের জন্য ভারতীয় রেল পরীক্ষার আয়োজন করেছে আগামী ৯ অগাস্ট ৷ রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ৯০ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে চাকরির জন্য জমা পড়েছে প্রায় ২ কোটির বেশি আবেদনপত্র ৷ বিশ্বের সবচেয়ে বড় কর্মী নিয়োগ প্রক্রিয়া মাস কয়েক আগেই শুরু করে ভারতীয় রেল ৷
উল্লেখ্য, এই প্রথম কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ অনলাইনে পরীক্ষা নেবে ভারতীয় রেল ৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশয়ানের ২৬,৫০২ টি শূন্যপদে আবেদন পত্র জমা পড়েছে ৪৭.৫৬ লক্ষ ৷
নোটিস দিয়ে রেলের তরফে জানানো হয়েছে, রেলের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষাকেন্দ্রের বিস্তারিত তথ্য ও পরীক্ষার সময় জেনে নিতে পারবেন ৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটেই মিলবে অ্যাডমিট কার্ড ৷ পরীক্ষার চারদিন আগে পরীক্ষার্থীরা নিজেদের ই-কললেটার ডাউনলোড করে নিতে পারবেন ৷ তফশিলী জাতি-উপজাতি ও সংরক্ষিত শ্রেণীপ পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য বিনামূল্যে যাতায়াতের পাশও ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুন 
প্রথমবার অনলাইনে পরীক্ষা, তাই নমুনাপত্র দেখে পরীক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ দিতে ভারতীয় রেল নিজেদের ওয়েবসাইটে ২৬ জুলাই একটি মক লিঙ্ক লঞ্চ করবে বলে জানিয়েছে ৷ ৭৫টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাধারণ পরীক্ষার্থীরা মোট সময় পাবেন এক ঘণ্টা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৮০ মিনিট ৷ প্রতিটি ভুল উত্তরের জন্য থাকবে নেগেটিভ মার্কিংও ৷
advertisement
আরও পড়ুন 
তবে রেলের তরফে পরীক্ষার্থীদের ভুয়ো কোনও দালাল চক্রের ফাঁদে পা না দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে ৷ একইসঙ্গে যেকোনও সহায়তা বা অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য ভারতীয় রেলের সরকারি ওয়েবসাইটেই নজর রাখতে বলা হয়েছে ৷ কারণ- সোশ্যাল মিডিয়ায় রেলের নিয়োগ পরীক্ষা নিয়ে প্রচুর ভুয়ো লিঙ্ক ছড়িয়ে পড়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেলে লক্ষাধিক কর্মী নিয়োগ, অবশেষে ঘোষিত পরীক্ষার তারিখ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement