advertisement

ফেসবুক পোস্টের পরই শহরজুড়ে রবার্ট বঢ়রার পোস্টার, সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান

Last Updated:
#নয়াদিল্লি: ‘‘রবার্ট বঢ়রাজি, মোরদাবাদের লোকসভা আসনে বিপক্ষ দলের বিরুদ্ধে ভোটে প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য আপনাকে স্বাগত জানানো হচ্ছে ৷’’ উত্তরপ্রদেশের মোরদাবাদ এলাকার রাস্তায় রাস্তায় ভরে গিয়েছে রবার্ট বঢ়রার পোস্টারে ৷ আর সেই পোস্টারের সঙ্গেই রয়েছে এই বিশেষ মেসেজটি ৷ নেপথ্যে মোরদাবাদের যুব কংগ্রেস ৷
দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগেই সমস্ত জল্পনা উড়িয়ে ফের রাজনীতির আঙিনায় সনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷ উত্তরপ্রদেশ(পূর্ব)-র সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধিকে ৷ সম্ভবত এবার স্ত্রীয়ের পাশাপাশি রাজনীতিতে পা রাখতে চলেছেন রবার্ট বঢ়রাও ৷
গত রবিবার নিজের ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন রবার্ট ৷ দেশের বিভিন্ন জায়গায় চ্যারিটির কাজের ছবি দিয়ে রবার্ট লিখেছিলেন, ‘ইডি-র অফিসে বারবার জেরার মধ্যেও দেশের নানা প্রান্তে ঘুরে মানুষের জন্য কাজ করছি৷ আমি মনে করছি, মানুষের কাজে আরও বড় আঙিনায় নিজেকে সমর্পণ করা উচিত৷' একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা নিয়েও রবার্টের দাবি, দেশের আসল ইস্যু থেকে নজর সরানোর চেষ্টা করছে কেন্দ্র৷ রবার্ট লিখেছেন, 'বিভিন্ন সময় দেশের বহু জায়গায় গিয়েছি৷ নির্বাচনী প্রচারে গিয়েছি৷ উত্তরপ্রদেশেরও বিভিন্ন জায়গায় মানুষের ভালো, সম্মান পেয়ে আমি অভিভূত৷ এ বার মানুষের জন্য কিছু করতে চাই৷’ এই ফেসবুক পোস্টের পরই রবার্টের রাজনীতিতে প্রবেশ করার জল্পনা তীব্র হয় ৷
advertisement
advertisement
এই প্রসঙ্গে বঢ়রা-কে কটাক্ষ করেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি ৷ তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের মোরদাবাদে লোকসভা আসনে লড়ার জন্য আপনাকে স্বাগত ৷ তবে, এই প্রিয়াঙ্কা-রাহুল সিয়াসি সারকাস চলছে, অর্থাৎ সবই ক্ষমতা দখলের খেলা চলছে ৷ শুধুমাত্র এই সারকাসে আর একজন জোকারের অভাব ছিল ৷ সেই অভাবও অবশেষে পূরণ হল ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফেসবুক পোস্টের পরই শহরজুড়ে রবার্ট বঢ়রার পোস্টার, সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement