advertisement

আগ্রা-লখনউ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬ পড়ুয়া

Last Updated:

সাতসকালে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ! সোমবার আগ্রা-লখনউ জাতীয় সড়কে উত্তরপ্রদেশের কনৌজের কাছে পথ দুর্ঘটনাটি ঘটে ৷

#নয়াদিল্লি: সাতসকালে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ! সোমবার আগ্রা-লখনউ জাতীয় সড়কে উত্তরপ্রদেশের কনৌজের কাছে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় এখনও অবধি ছ’জন পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে ৷ বাকি দু’জন পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাদের অবস্থা আশঙ্কাজনক ৷
পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ারা সন্ত কবীর নগরের প্রভাদেবী স্নাতকোত্তর কলেজে পড়তেন। ৬ পড়ুয়ার পাশাপাশি তাঁদের এক শিক্ষকেরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।
জানা গিয়েছে, মাঝপথে বাসের ডিজেল শেষ হয়ে গিয়েছিল। অন্ততপক্ষে নিকটবর্তী পেট্রোলপাম্প পর্যন্ত যাওয়ার জন্য অন্য একটি বাস থেকে ডিজেল ভরা হচ্ছিল ৷ তখন বাস থেকে নেমে পড়ুয়া ও শিক্ষকরা আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়েছিলেন ৷ সেই সময়ই উল্টোদিক থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছয় পড়ুয়া এবং এক শিক্ষকের ৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ মৃত পড়ুয়াদের ২লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে যোগী সরকার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আগ্রা-লখনউ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬ পড়ুয়া
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement