advertisement

প্রজাতন্ত্র দিবসে ৭ কোটি টাকা খরচে লাগানো হল CCTV ক্যামেরা

Last Updated:

রাজপথ, ইন্ডিয়া গেট, রেড ফোর্ট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে প্রায় ৬০০ সিসিটিভি ক্যামেরা ৷ এর জন্য ব্যায় করা হয়েছে প্রায় ৭ কোটি টাকা ৷

#নয়াদিল্লি: আজ ৬৯ তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির রাজপথে কুচকাওয়াজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিশিষ্ট অতিথি ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এ বছরের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ১০টি আসিয়ানভুক্ত দেশের রাষ্ট্রনেতা। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, মায়ানমার, কাম্বোডিয়া, লাওস ও ব্রুনেই। এই দশটি রাষ্ট্র প্রধান আজ রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারাডে প্রধান অতিথি ছিলেন। এ বছরের প্যারাডের প্রধান আকর্ষণ ছিল বিশ্বের একমাত্র সুপারসনিক ক্রজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস, যা দেশের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র।
নিরাপত্তার কারণে এদিন কড়া নজরদারি রাখা হয়েছিল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ৷ রাজপথ, ইন্ডিয়া গেট, রেড ফোর্ট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে প্রায় ৬০০ সিসিটিভি ক্যামেরা ৷ এর জন্য ব্যায় করা হয়েছে প্রায় ৭ কোটি টাকা ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, টেন্ডার ডেকে ভাড়া নেওয়া হয়েছে ক্যামেরাগুলি ৷ তবে শীঘ্রই পুলিশের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আবেদন জানানো হবে যাতে ক্যামেরাগুলি ভাড়া না নিয়ে পাকাপাকিভাকে গুরুত্বপূর্ণ অঞ্চলে তা লাগানো থাকে ৷ এত খরচ করে প্রতিবছর ভাড়া নেওয়ার থেকে পাকাপাকি ভাবে তা লাগানো হলে সেটাই বেশি ভালো হবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
ক্যামেরাগুলির ৪ থেকে ১০ মেগাপিক্সেল, যার মূল্য ৫ হাজার থেকে ১ লক্ষ টাকা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রজাতন্ত্র দিবসে ৭ কোটি টাকা খরচে লাগানো হল CCTV ক্যামেরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement