advertisement

ভারত-চিন সীমান্তে অচলাবস্থা কাটাতে সরাসরি আলোচনায় বসার পরামর্শ পেন্টাগনের

Last Updated:

এবার উত্তেজনা কমাতে দুই দেশকে সরাসরি আলোচনায় বসতে বলল পেন্টাগন ৷

#ওয়াশিংটন: ভারত-চিন সীমান্তে অচলাবস্থা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা ৷ এবার উত্তেজনা কমাতে দুই দেশকে সরাসরি আলোচনায় বসতে বলল পেন্টাগন ৷
আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের মুখপাত্র গ্যারি রস জানিয়েছেন, ‘ভারত ও চিনের মধ্যে বেশ কয়েকদিন ধরেই সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে চাপানউতোর চলছে ৷ দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে দুই দেশকে সরাসরি আলোচনা করতে আমরা উৎসাহিত করছি৷ ’
পেন্টাগন তরফে বলা হয়েছে, কোনও রকম জবরদস্তিমূলক বিষয় না রেখেই আলোচনায় বসা উচিত ভারত ও চিনের। এর কয়েকদিন আগেই ভারত ও চিনের মধ্যে চলতে থাকা চাপানউতোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ শান্তি বজায় রাখতে ও সমস্যার সমাধান বের করতে দুটি দেশকে আলোচনার আর্জিও জানিয়েছে আমেরিকা।
advertisement
advertisement
কিন্তু পেন্টাগন তার বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে আলোচনায় কোনও জবরদস্তিমূলক বিষয় যাতে না থাকে ৷ কারণ চিনের প্রতিবেশী দেশগুলি গত কয়েক বছর ধরে অভিযোগ জানিয়েছে যে সীমান্ত সংক্রান্ত বিষয়ে চিন জোর খাটাতে থাকে ৷ সিকিম নিয়েও সেই পথেই হাঁটছে চিন বলে মনে করা হচ্ছে ৷
এই মাসের শেষের দিকে বেজিংয়ে BRICS সম্মেলনে যোগ দিতে যাবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ সেই সময় চিনের সঙ্গে ডোকা লা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে অনুমান করা হচ্ছে ৷
advertisement
বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন অব্যাহত ৷ ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি ৷ জানা গিয়েছে, সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন ৷ সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত ৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে ছেকেছে ৷ দুই দেশের তরফেই ওই এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা মোতায়ন বাড়িয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত-চিন সীমান্তে অচলাবস্থা কাটাতে সরাসরি আলোচনায় বসার পরামর্শ পেন্টাগনের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement