advertisement

ফের বাজারে নতুন নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক !

Last Updated:

নতুন ১ টাকার নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

#নয়াদিল্লি: গোলাপী ২০০০ টাকা বা সবুজ ৫০০ টাকার নতুন নোট তো সবাই দেখেছেন ৷ এবার নতুন ১ টাকার নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তবে Coinage Act, 2011 অনুযায়ী ইতিমধ্যেই যে নোটগুলি ছেপে বাজারে বেরিয়ে গিয়েছে, সেগুলিকে বাতিল না করে আগামী দিনেও বহাল রাখা হবে বলে জানিয়েছে আরবিআই ৷
নতুন এই এক টাকার নোট দেখতে কেমন হবে ? রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে নতুন এক টাকার নোটের রং গোলাপী এবং সবুজ কম্বিনেশনেই তৈরি হবে ৷ নোটের দু’দিকে ব্যবহার করা হবে আরও বেশ কিছু রং ৷ নোটের মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব শক্তিকান্ত দাসের দুটি ভাষায় সই থাকবে ৷ ইংরেজিতে ‘Government of India’ এবং হিন্দিতে ‘भारत सरकार’ কথাটিও নোটের উপর লেখা থাকবে ৷ আর থাকবে একটি ২০১৭-র এক টাকা কয়েনের ছবি ৷
advertisement
নোটে থাকছে মহারাষ্ট্রের ‘সাগর সম্রাট’ ৷ থাকছে ইংরেজিতে লেখা 'L' অক্ষরও ৷ গত বছর নভেম্বরেই প্রধানমন্ত্রীর পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে এনেছিল আরবিআই ৷ এবার নতুন এক টাকার নোট বাজারে আনতে চলেছে শীর্ষ ব্যাঙ্ক ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের বাজারে নতুন নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement