advertisement

বহাল রইল রাজীব গান্ধির হত্যাকারীদের কারাদণ্ড

Last Updated:

‘কেন্দ্রের সঙ্গে আলোচনা না করে রাজীব গান্ধি হত্যাকারীদের মুক্তি দিতে পারে না তামিলনাড়ু সরকার ৷’ বুধবার এই মর্মে রায় দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের রায়ে মুক্তি আটকে গেল রাজীব হত্যাকারীদের ৷

#নয়াদিল্লি: ‘কেন্দ্রের সঙ্গে আলোচনা না করে রাজীব গান্ধি হত্যাকারীদের মুক্তি দিতে পারে না তামিলনাড়ু সরকার ৷’ বুধবার এই মর্মে রায় দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের এই রায়ে মুক্তি আটকে গেল রাজীব হত্যাকারীদের ৷
তামিলনাড়ু সরকার ২০১৪ সালে রাজীব গান্ধি হত্যাকারীদের মুক্তির দেওয়ার কথা ঘোষণা করে ৷ সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে ৷ সেই পিটিশনের ভিত্তিতেই ইন্দিরা পুত্রের হত্যাকারীদের জেলে রাখার পক্ষেই রায় দিল পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ৷ বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের এই সাংবিধানিক বেঞ্চ এদিন জানায়, রাজীব গান্ধি হত্যাকাণ্ডের তদন্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাই কেন্দ্রীয় সরকারের মতামত ও অনুমতি ছাড়া এই ধরনের নির্দেশ দেওয়ার এক্তিয়ার তামিলনাড়ু সরকারের নেই ৷ তাই শীর্ষ আদালতের এই নির্দেশে বাতিল হয়ে গেল তামিলনাড়ু সরকারের নির্দেশনামা ৷
advertisement
রাজীব গান্ধী হত্যাকারী৷ মুরুগান, পেরারিভালন, শান্তানম রাজীব গান্ধী হত্যাকারী৷ মুরুগান, পেরারিভালন, শান্তানম
advertisement
১৯৯১ সালে ফুলের মালার বোমা দিয়ে হত্যা করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে ৷ সেই হত্যাকাণ্ডে জড়িত ৭ জনকে প্রথমে ফাঁসির আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ পরে রাষ্ট্রপতি এই অপরাধীদের ক্ষমার আবেদন গ্রহণ করে ফাঁসির আদেশ রদ করে যাবজ্জীবনের সাজায় পরিবর্তন করেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বহাল রইল রাজীব গান্ধির হত্যাকারীদের কারাদণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement