advertisement

দেশের মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার, নয়া দায়িত্বে প্রাক্তন অর্থ সচিব

Last Updated:

১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের অফিসার রাজীব কুমার৷ গত ২৯ এপ্রিল অর্থ সচিবের পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি৷

#নয়াদিল্লি: দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন অর্থ সচিব এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব কুমার৷ অশোক লাভাসার স্থলাভিষিক্ত হলেন তিনি৷
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেওয়ার জন্য গত মাসের শুরুতেই পদত্যাগ করেছিলেন লাভাসা৷তিনিই দেশের দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনার যিনি মেয়াদ ফুরনোর আগেই ইস্তফা দিলেন৷
১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের অফিসার রাজীব কুমার৷ গত ২৯ এপ্রিল অর্থ সচিবের পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি৷ এর পর তাঁকে তিন বছরের জন্য পাবলিক এন্টারপ্রাইস সিলেকশন বোর্ড (PESB)-এর চেয়ারম্যান করা হয়৷ জনপরিষেবা সংক্রান্ত নীতি প্রণয়ন এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে প্রায় তিরিশ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷
advertisement
advertisement
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'প্রযুক্তির ব্যবহার করা এবং চালু নীতিগুলিকে সংশোধনের মাধ্যমে আরও স্বচ্ছ করে তুলতে আগ্রহী তিনি৷ পাশাপাশি, মধ্যস্থতাকারীদের সরিয়ে সাধারণ মানুষকে সরাসরি পরিষেবা দেওয়াও তাঁর লক্ষ্য৷' মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ২০২৪ সালের সাধারণ নির্বাচনও রাজীব কুমারের নজরদারিতেই হওয়ার কথা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার, নয়া দায়িত্বে প্রাক্তন অর্থ সচিব
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement