advertisement

Rajasthan School Incident: ‘যা ভাগ...,’ ধমক দিয়ে ক্লাসে পাঠিয়ে দিয়েছিল টিচার, তারপরেই ছাদের নীচে চাপা পড়ে গেল ছোট্ট প্রাণগুলো

Last Updated:

স্কুলে ছাদ ভেঙে পড়ার ঘটনার কয়েক ঘণ্টা পরেই অবশ্য স্কুলের ৫ শিক্ষককে সাসপেন্ড করা হয়৷ ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে৷

News18
News18
রাজস্থান: রাজস্থানে ঝালাওয়াড়ে স্কুলের ছাদ ভেঙে পড়ে ৭ ছাত্রের মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অভিভাবকেরা৷ এর মধ্যেই সামনে এসছে ভয়ানক অভিযোগ৷ তেমনটা যদি সত্যি হয় একটু সতর্ক হলেই পিপলোডি প্রাথমিক স্কুলের ৭ টা বাচ্চাকে এই ভাবে চলে যেতে হত না৷
রিপোর্ট বলছে, ক্লাসরুমের ছাত্রছাত্রীরা শিক্ষককে জানিয়েছিল সিমেন্ট-পাথর পড়ছে৷ কিন্তু, বাচ্চাদের সেই কথায় কোনও গুরুত্ব দেয়নি শিক্ষকেরা৷
advertisement
এক ছাত্র সংবাদমাধ্যমের এক প্রতিনিধিকে জানিয়েছে, ‘‘সিমেন্ট-পাথর পড়ছে৷ আমরা যখন শিক্ষককে বলেছিলাম তখন আমাদের ধমক দিয়ে ওঠে, আর জলখাবার খেতে থাকে৷ তখনই যদি আমাদের বের করে দিত, কারওকে চলে যেতে হত না৷’’
advertisement
ক্লাস এইটের এক ছাত্র জানায়, ‘‘প্রার্থনার জন্য সব ছাত্রছাত্রীকে ক্লাসের মধ্যে বসানো হয়েছিল৷ টিচাররা জলখাবার খাচ্ছিল৷ যখন সিমেন্টের চাই-পাথর পড়তে শুরু করে বাচ্চারা ছুটে শিক্ষকদের বলতে যায়৷ কিন্তু, তাদের ধমক দিয়ে ক্লাসে ফেরত পঠিয়ে দেয় শিক্ষকেরা৷ তারপরেই দেওয়াল ধসে যায়, বাচ্চাগুলোর উপরে ছাদটা ভেঙে পড়ে৷ অনেক পড়ুয়াই প্রাণ বাঁচাতে এদিক-ওদিক দৌড়চ্ছিল৷ যারা পারেনি, তারা চাপা পড়ে গেছে৷ তারপর গ্রামবাসীর সাহায্যে অনেককে উদ্ধার করা সম্ভব হয়৷’’
advertisement
স্কুলে ছাদ ভেঙে পড়ার ঘটনার কয়েক ঘণ্টা পরেই অবশ্য স্কুলের ৫ শিক্ষককে সাসপেন্ড করা হয়৷ ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে৷
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক ভিডিও বার্তায় শোকপ্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, ‘‘নির্দোষ ছোট শিশুদের মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত৷ যে সমস্ত পরিবার ঘটনায় বিধ্বস্ত, সরকার তাদের পাশে আছে৷ আহতদের চিকি়সার সবরকম ব্যবস্থা করা হচ্ছে৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan School Incident: ‘যা ভাগ...,’ ধমক দিয়ে ক্লাসে পাঠিয়ে দিয়েছিল টিচার, তারপরেই ছাদের নীচে চাপা পড়ে গেল ছোট্ট প্রাণগুলো
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement