advertisement

Chandrayaan 3: ‘চন্দ্রযান ৩-এর যাত্রীদের কুর্নিশ’! বুধসন্ধ্যায় মাইলফলক স্পর্শের দিন রাজস্থানের মন্ত্রীর বেফাঁস মন্তব্য

Last Updated:

Chandrayaan 3: চরম মুহূর্তে রাজস্থানের ক্রীড়ামন্ত্রী অশোক চন্দ্র এই মন্তব্য করে বসেন

ভারতের চন্দ্রবিজয়ের দিনে বেফাঁস মন্তব্য রাজস্থানের এক মন্ত্রীর৷ বুধবার তিনি চন্দ্রযান-৩-এর অভিযানে সামিল ‘যাত্রী’দের অভিনন্দিত করেন৷ বুধ সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরু তখনও স্পর্শ করেনি ল্যান্ডার ‘বিক্রম’৷ সারা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন পালকের মতো অবতরণে চাঁদের ভূমি স্পর্শ করবে ল্যান্ডর৷ সেই চরম মুহূর্তে রাজস্থানের ক্রীড়ামন্ত্রী অশোক চন্দ্র এই মন্তব্য করে বসেন৷
এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের অশোক চন্দ্র বলেন, ‘‘যদি আমরা নিরাপদ অবতরণে সফল হই, তাহলে আমি কুর্নিশ জানাব এর যাত্রীদের৷’’ সাংবাদিকদের সামনে তাঁর আরও সংযোজন ‘‘আমাদের দেশ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণার পথে আরও এক কদম এগিয়ে গেল৷ আমি দেশবাসীকে এর জন্য অভিনন্দিত করছি৷’’
advertisement
বুধবার রাতে চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যান্ডিংয়ে সফল হয় চন্দ্রযান-৩৷ ল্যান্ডর বিক্রম-এর দৌলতে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছল ভারত৷ এই মিশনের সাফল্য চেয়ে প্রার্থনা চলে দেশজুড়ে৷ পালকের মতো অবতরণের চূড়ান্ত মুহূর্তে সারা দেশের চোখ আটকে ছিল সেদিকেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chandrayaan 3: ‘চন্দ্রযান ৩-এর যাত্রীদের কুর্নিশ’! বুধসন্ধ্যায় মাইলফলক স্পর্শের দিন রাজস্থানের মন্ত্রীর বেফাঁস মন্তব্য
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement