advertisement

রেলের পরীক্ষায় বসলেই ফিরিয়ে দেওয়া হবে ফি, জানালেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল

Last Updated:

রেলের পরীক্ষায় বসলেই ফিরিয়ে দেওয়া হবে ফি, জানালেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল

 #নয়াদিল্লি: পরীক্ষায় বসলেই ফিরিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের ফি ৷ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে ভারতীয় রেলে ৷ এমন সময়ে রেলমন্ত্রীর এমন ঘোষণায় খুশি আবেদনকারীরা ৷
পরীক্ষার ফি ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতীয় রেলওয়ের এমন পদক্ষেপের পিছনে পীযূষ গোয়েল জানিয়েছেন, পরীক্ষার আয়োজন করতে রেলের বহু টাকা খরচ হয় ৷ কিন্তু অনেক সময় দেখা যায় পরীক্ষার ফি কম হওয়ায় বহু লোক আবেদনের করলেও পরীক্ষায় তার অর্ধেকও উপস্থিত হন না ৷ ফলে পরীক্ষার আয়োজনে আবেদনকারীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র, উত্তরপত্র , অ্যাডমিট কার্ড ছাপানো বা তৈরির অনেক টাকা বাজে খরচ হয় ৷ পরীক্ষার্থীদের এই প্রবণতা বন্ধ করতেই চলতি বছরে রেলওয়েতে আবেদনের ফি আগের থেকে বাড়ানো হয়েছে ৷
advertisement
রেলে যেকোনও শূন্যপদে আবেদনের জন্য এসটি, এসসি ও ওবিসি প্রার্থীদের জন্য ২৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে ৷ অন্যদিকে সাধারণ প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা ৷ রেলমন্ত্রী জানিয়েছেন, নির্ধারিত পরীক্ষার দিন হাজির হলেই ফি ফেরত পেয়ে যাবেন আবেদনকারীরা ৷ এসটি, এসসি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে পুরো ফর্ম ফিলাপের খরচই ফিরিয়ে দেওয়া হবে ৷ সাধারণ প্রার্থীদের ৪০০ টাকা করে ফেরত দেবে ভারতীয় রেল কর্তৃপক্ষ ৷
advertisement
advertisement
রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ৯০ হাজার গ্রুপ সি-এর শূন্য পদে কর্মী নিয়োগ করবে রেল ৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, বিজ্ঞপ্তি অনুযায়ী গেটম্যন, পোর্টার, পয়েন্টম্যান, ট্র্যাক মেন্টেনার, হেল্পার এবং টেকনিশিয়ান-এর বিপুল শূন্যপদে গোটা দেশের বিভিন্ন জোনে চলবে কর্মী নিয়োগ প্রক্রিয়া ৷
advertisement
এছাড়া গ্রুপ ডি পদের জন্য ৬২৯০৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিম্যান, শানটার, ওয়েলডার, ফিটার, পোর্টার, হেল্পার, গ্যাংম্যান, কেবিনম্যান সহ মোট ষোলোটি বিভাগে কর্মী নিয়োগ হবে।
শুধু এটাই নয়। প্রত্যেক রাজ্যের পরীক্ষার্থীদের জন্যও রয়েছে সুখবর। রেলের এই দু’টি গ্রুপের ক্ষেত্রেই এবার বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা দেওয়া যাবে। ফলে ইংরেজি ও হিন্দি ছাড়াও বাংলা, মালয়লাম, তামিল, কন্নড়, ওড়িয়া, তেলেগু এবং অন্যান্য আঞ্চলিক ভাষাতেও এবার রেলের পরীক্ষা দেওয়া যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেলের পরীক্ষায় বসলেই ফিরিয়ে দেওয়া হবে ফি, জানালেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement