advertisement

রেলের খাবার মানুষের খাওয়ার উপযোগী নয় !

Last Updated:

রেলে যে খাবার যাত্রীদের দেওয়া হয় তা খাবারের যোগ্য নয় ৷ শুক্রবার CAG -র তরফে একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে ৷

#নয়াদিল্লি: রেলে যে খাবার যাত্রীদের দেওয়া হয় তা খাবারের যোগ্য নয় ৷ শুক্রবার CAG -র তরফে একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে ৷ এছড়াও তাদের রিপোর্টে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ৷
রিপোর্টে বলা হয়েছে যে দূষিত খাবার সামগ্রী, রিসাইকেল করা পদার্থ ব্যবহার করা হয় ৷ পাশাপাশি এমন বহু জিনিস যা ব্যবহর করার শেষ তারিখ পেরিয়ে গিয়েছে সেগুলিও রান্নায় ব্যবহার করা হয়ে থাকে ৷
অডিটে দেখা গিয়েছে, রেলওয়ের ফুড পলিসি মাঝেমধ্যেই বদলাতে থাকায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ এর জন্য রেল ফুড পলিসি সম্বন্ধে যাত্রীরা সব সময়
advertisement
advertisement
বিভ্রান্ত থাকেন ৷ পরিদর্শন করে দেখা গিয়েছে, স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য সুস্থ ও পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করা হয় না ৷
পাশাপাশি দেখা গিয়েছে, যেখানে খাবার তৈরি করা হয় বা রাখা হয় সেই জায়গাগুলি ঠিক করে পরিষ্কার করা হয় না ৷ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে রেলের নিজের তৈরি করা নিয়ম ও নীতিই লঙ্ঘন করা হচ্ছে ৷ এমনকী খাবারের বিলও দেখা হয় না যাত্রীদের ৷
advertisement
রেল ও CAG-র জয়েন্ট টিম ৭৪টি স্টেশন ও ৮০টি ট্রেনে পরিদর্শন করেছে ৷ সেই সময় দেখা গিয়েছে, খাবার বানানো ও পরিবেশন করার সময় পরিষ্কার পরিছন্নতার দিকে একদম নজর দেওয়া হয় না ৷ খাবার বানানোর জন্য দূষিত জল ব্যবহার করা হয়ে থাকে ৷ ডাস্টবিন ও কাবার্ড পরিষ্কার রাখা হয় না ৷ মাকড়সা, আরশোলা, বিভিন্ন রকমের পোকা মাকড় থেকে খাবার সুরক্ষিত রাখারও কোনও ব্যবস্থআ নেওয়া হয় না ৷ এর জেরে যাত্রীদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেলের খাবার মানুষের খাওয়ার উপযোগী নয় !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement