advertisement

North East Express accident: রাতেই শেষ উদ্ধারকাজ, আটকে নেই কোনও যাত্রী! বার বার দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেলমন্ত্রী

Last Updated:

ইতিমধ্যেই এই দুর্ঘটনায় চার জন যাত্রীর মৃত্যুর কথাও স্বীকার করে নিয়েছেন রেলের ওই উচ্চপদস্থ কর্তা৷ আহত যাত্রীদের সংখ্যাও ১০০ ছুঁয়েছে৷

নর্থ ইস্ট এক্সপ্রেসের দুর্ঘটনাগ্রস্ত বগি৷
নর্থ ইস্ট এক্সপ্রেসের দুর্ঘটনাগ্রস্ত বগি৷
বক্সার: প্রথমে শোনা গিয়েছিল নর্থ ইস্ট এক্সপ্রেসের ৭টি কামরা বিহারের বক্সারের কাছে লাইনচ্যুত হয়েছে৷ কিছুক্ষণ পরে খবর আসে, লাইনচ্যুত হওয়া বগির সংখ্যা ১২৷ শেষ পর্যন্ত রেলের পক্ষ থেকেই স্বীকার করে নেওয়া হল, নয়াদিল্লি থেকে কামাক্ষ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে৷ যার অর্থ প্রায় গোটা ট্রেনটিই ইঞ্জিন সমেত লাইন থেকে নেমে গিয়েছে৷
পূর্ব মধ্য রেলের জেনারেল ম্যানেজার নিজেই ঘটনাস্থলে যাওয়ার পর এ কথা জানিয়েছেন৷ তবে করমণ্ডল এক্সপ্রেসের বিপর্যয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তার কারণ অবশ্য স্পষ্ট করতে পারেনি রেল৷
advertisement
advertisement
ইতিমধ্যেই এই দুর্ঘটনায় চার জন যাত্রীর মৃত্যুর কথাও স্বীকার করে নিয়েছেন রেলের ওই উচ্চপদস্থ কর্তা৷ আহত যাত্রীদের সংখ্যাও ১০০ ছুঁয়েছে৷ তবে রাতেই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, উদ্ধারকাজ শেষ করা সম্ভব হয়েছে৷ সব কামরায় তল্লাশিও সমাপ্ত হয়েছে৷ আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁঁছে দিতে বিকল্প ট্রেনও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে৷
advertisement
advertisement
একই সঙ্গে রেল মন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হলেই রেল লাইনের মেরামতি কাজ শুরু হবে৷ তার পরেই ফের ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে৷
যদিও রেলমন্ত্রীর এক্স হ্যান্ডেলেই সরাসরি অনেকে প্রশ্ন করেছেন, কেন বার বার এমন দুর্ঘটনা ঘটছে ভারতীয় রেলে? অশ্বিনী বৈষ্ণব অবশ্য লিখেছেন, অপূরণীয় এই ক্ষতিতে আমার সমবেদনা জানাই৷ কীভাবে ট্রেন বেলাইন হল, ঘটনার মূলে গিয়ে তার কারণ খুঁজে বের করা হবে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
North East Express accident: রাতেই শেষ উদ্ধারকাজ, আটকে নেই কোনও যাত্রী! বার বার দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেলমন্ত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement