advertisement

মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর আর্জি জানিয়ে মোদিকে চিঠি রাহুলের

Last Updated:

এবার নয়া চ্যালেঞ্জ ৷ মহিলা সংরক্ষণ বিল পাশ করানো ৷ আট বছর ধরে আটকে থাকা সেই বিল পাশ করানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷

#নয়াদিল্লি: এবার নয়া চ্যালেঞ্জ ৷ মহিলা সংরক্ষণ বিল পাশ করানো ৷ আট বছর ধরে আটকে থাকা সেই বিল পাশ করানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷
এর আগেও এই একই বিষয় নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন সনিয়া গান্ধী ৷ কিন্তু সেই চিঠিতে কোনও কাজ হয়নি ৷ UPA আমলে রাজ্যসভায় বিলটি পাশ হলেও লোকসভায় আটকে রয়েছে সেটি ৷ তাই এবার বিল পাশ করানোর দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন রাহুল গান্ধী ৷ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিল পাশ করানোর দাবিতে সরব হলেন রাহুল ৷
advertisement
ঘটনা হল, এই বিলটি UPA আমলে রাজ্যসভায় পাশ হলেও এখনও লোকসভায় আটকে রয়েছে ৷ তবে, এই বিলটি যদি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে পাশ করে তাহলে রাজনৈতিক দলগুলিকে এক তৃতীয়াংশ আসনে মহিলা প্রার্থী দিতে হবে ৷
advertisement
রাহুল গান্ধী চিঠিতে আরও লেখেন, মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধির জন্য গালভরা মন্তব্য করেন মোদি ৷ তাহলে এই বিল পাশ কেন এখনও অবধি আটকে রয়েছে ?  মহিলা সংরক্ষণ বিল পাশ করানো হলে মোদির এই মন্তব্য অনেকটাই স্বার্থকতা পাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর আর্জি জানিয়ে মোদিকে চিঠি রাহুলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement