advertisement

অসুস্থ বাজপেয়িকে দেখতে হাসপাতালে রাহুল গান্ধি

Last Updated:
#নয়াদিল্লি: দিল্লির AIIMS-এ চিকিৎসাধীন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির সঙ্গে দেখা করতে পৌঁছলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ সোমবার সকালেই এই অসুস্থ প্রবীণ রাজনীতিবিদকে এইমস-এ ভর্তি করা হয়। বিজেপির তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থ বাজপেয়িকে রুটিন চেকআপের জন্যই হাসপাতালে আনা হয়েছে ৷ শুধু রাহুল গান্ধিই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহও দলের প্রবীণ এই নেতার স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে যান।
হাসপাতাল সূত্রে খবর, ৯৩ বছরের এই বর্ষীয়ান নেতা এইমসের অধিকর্তা রণদ্বীপ গুলোরিয়ার পর্যবেক্ষণে রয়েছেন ৷ বিজেপি-র সদস্যরা জানিয়েছেন, বাজপেয়ীর স্বাস্থ্যের রুটিন কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাঁকে এইমস-এ রাখা হয়েছে ৷
আরও পড়ুন
advertisement
২০০৯ সালে নাগপুরে দলের একটি শীর্ষ সভায় শুরুর আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বাজপেয়ি ৷ তারপর থেকে সেভাবে রাজনীতির কাজে যুক্ত থাকতে দেখা যায়নি অটল বিহারী বাজপেয়িকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অসুস্থ বাজপেয়িকে দেখতে হাসপাতালে রাহুল গান্ধি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement