advertisement

ভোটে জিতলে নীতি আয়োগ থাকবে না, ফিরবে যোজনা কমিশন, টুইটারে সরব রাহুল গান্ধির

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৯ এর লোকসভার নির্বাচনী প্রচার তুঙ্গে। এই অবস্থায় ফের তাঁদের পরিকল্পনা নিয়ে একটি ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি। শুক্রবার একটি টুইট করে তিনি জানান, ক্ষমতায় এলে নীতি আয়োগকে সরিয়ে যোজনা কমিশনকে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, নীতি আয়োগের কোনও উপযোগিতা নেই, শুধু প্রধানমন্ত্রীর হয়ে বিজ্ঞাপন করে। যোজনা কমিশনে থাকবে একশোরও কম সদস্য। সদস্যপদ পাবেন শুধু অর্থনীতির বিশেষজ্ঞরা।
তিনি টুইটারে লেখেন,
advertisement
advertisement
রাহুল গান্ধি আরও জানান, কংগ্রেস খুব শীঘ্রই ইস্তেহার প্রকাশ করবে। সেই ইস্তেহারের মুল লক্ষ্যই হবে দেশের চাকরির অবস্থার উন্নতির সাধন। শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করা। পাশাপাশি দেশের কৃষি ব্যবস্থাকে শাক্তিশালী করা। ক্ষুদ্র ব্যবসায়ী সংস্থার প্রসারের কথাও বলেন রাহুল গান্ধি।
তৃণমূলের ইস্তাহারে বলা হয়েছে, ‘নীতি আয়োগ’-এর বদলে ‘প্ল্যানিং কমিশন’ ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘নেতাজির ভাবনায় তৈরি প্ল্যানিং কমিশন’ তুলে দিয়েছে মোদী সরকার। আমিও দু’একটা বৈঠকে গিয়েছি। এই নীতি আয়োগ-এ কোনও কাজ হয় না।’’ তাঁর ব্যাখ্যা, নীতি আয়োগের অর্থ বরাদ্দের কোনও ক্ষমতা নেই। তাই তা কোনওভাবেই কার্যকর নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটে জিতলে নীতি আয়োগ থাকবে না, ফিরবে যোজনা কমিশন, টুইটারে সরব রাহুল গান্ধির
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement