advertisement

Rahul Gandhi Helps TMC MP: ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন তৃণমূল সাংসদ, সাহায্যে এগিয়ে গেলেন রাহুল গান্ধি! দিল্লির রাজপথে ধুন্ধুমার, দেখুন ভিডিও

Last Updated:

বিক্ষোভ সামাল দিতে বিরোধী সাংসদদের বাধা দেয় পুলিশ৷ শুরু হয় তুমুল সংঘর্ষ৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি সহ বিরোধী দলের একাধিক সাংসদদের আটক করে পুলিশ৷

তৃণমূল সাংসদকে সাহায্যে রাহুল গান্ধি৷
তৃণমূল সাংসদকে সাহায্যে রাহুল গান্ধি৷
এসআইআর বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির রাস্তায় ধুন্ধুমার৷ বিরোধী দলের সাংসদদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়াল চরম উত্তেজনা৷ ধস্তাধস্তির মাঝে পড়ে অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়লেন তৃণমূল সাংসদ মিতালি বাগ৷ রাস্তায় পড়ে যাওয়া আরামবাগের তৃণমূল সাংসদকে সাহায্য করতে এগিয়ে যান বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ রাহুল সহ বিরোধী শিবিরের অন্যান্য সাংসদরা মিতালি বাগকে ধরে নিয়ে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন৷
বিহারে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে৷ অন্যান্য রাজ্যেও একই পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের৷ তারই বিরোধিতায় এ দিন একজোট হয়ে দিল্লিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধী দলের সাংসদরা৷ নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচি নিয়েছিলেন তাঁরা৷ কিন্তু এ দিন কমিশনের দফতরের দিকে এগোতেই বিরোধী দলের সাংসদদের বাধা দেয় পুলিশ৷
advertisement
advertisement
বিক্ষোভ সামাল দিতে বিরোধী সাংসদদের বাধা দেয় পুলিশ৷ শুরু হয় তুমুল সংঘর্ষ৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি সহ বিরোধী দলের একাধিক সাংসদদের আটক করে পুলিশ৷ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে দেখা যায় পুলিশের ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন৷
advertisement
পরে অসুস্থ আরামবাগের সাংসদ মিতালি বাগকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ ধস্তাধস্তিতে অসুস্থ বোধ করতে থাকেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও৷ তাঁর মাথাতেও জল ঢালতে দেখা যায় রাহুল গান্ধিকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Helps TMC MP: ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন তৃণমূল সাংসদ, সাহায্যে এগিয়ে গেলেন রাহুল গান্ধি! দিল্লির রাজপথে ধুন্ধুমার, দেখুন ভিডিও
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement