advertisement

Rahul Gandhi: নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ, মোদি পদবী মন্তব্য মামলায় স্বস্তি রাহুল গান্ধির

Last Updated:
নয়াদিল্লি: মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্য মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এই মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেছিল গুজরাতের সুরাতের একটি আদালত৷ ২ বছরের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছিল কংগ্রেস শীর্ষ নেতাকে৷ এ দিন সেই রায়ের উপরই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট৷
এর আগে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাত হাইকোর্টে আবেদন করেছিলেন রাহুল গান্ধি৷ যদিও নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে হাইকোর্ট৷ ৬৬ দিনের জন্য রায়দান স্থগিত রাখে গুজরাতের হাইকোর্ট৷
advertisement
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধির আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই, পি এস নরসিংহ এবং সঞ্জয় কুমারের বেঞ্চে৷ দু’ বছরের জন্য কারাদণ্ডের শাস্তির কারণে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়ে যায়৷ ফলে সুপ্রিম কোর্টের রায়ের চূড়ান্ত রায়ের উপরেই নির্ভর করছে রাহূল গান্ধি শাস্তি এড়িয়ে সংসদে যেতে পারবেন কি না অথবা ভবিষ্যতে নির্বাচনে লড়তে পারবেন কি না৷
advertisement
এ দিন সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে এই যুক্তিই দেন কংগ্রেস নেতার আইনজীবী৷ তবে নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ দিলেও সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, জনপ্রতিনিধি হিসেবে এমন মন্তব্য করার আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল রাহুল গান্ধির৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ, মোদি পদবী মন্তব্য মামলায় স্বস্তি রাহুল গান্ধির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement